১২ ডিসেম্বর ২০২৫, ১২:০৩ অপরাহ্ন, ২০শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
বাবুগঞ্জে আন্তর্জাতিক নারী সহিংসতা প্রতিরোধ পক্ষ ২০২৫ উদযাপিত বানারীপাড়ায় বিএনপি নেতার বড় পদ বহাল রেখে ছোট পদ স্থগিত নিয়ে প্রশ্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ১২ ফেব্রুয়ারি বানারীপাড়ায় দলীয় শৃঙ্খলা পরিপন্থী ও অনৈতিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত চুয়াডাঙ্গায় জেলা আওয়ামী লীগ-ছাত্রলীগের দুই নেতা কারাগারে তেঁতুলিয়ায় নবীণ শিক্ষকদের সংবর্ধনা প্রদান ও বার্ষিক বনভোজন তেঁতুলিয়ায় খাতেমুন জব্বার ফাউন্ডেশন কোমলমতি শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তি প্রদান চুয়াডাঙ্গায় পুলিশের ফায়ারিং মহড়ায় পথচারী গুলিবিদ্ধ দামুড়হুদায় পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহের সমাপনী অনুষ্ঠিত বাবুগঞ্জে জমির ফসল খাওয়াকে কেন্দ্র করে মারধোর ও টাকা ছিনতাই।
ঢাকায় নেওয়ার সময় ২২ মণ জাটকা জব্দ করলো এনএসআই, পাঠানো হলো এতিমখানায়

ঢাকায় নেওয়ার সময় ২২ মণ জাটকা জব্দ করলো এনএসআই, পাঠানো হলো এতিমখানায়

নিজস্ব প্রতিবেদক:::ভোলার চরফ্যাশন উপজেলা সম্রাজ্য মৎস্য আড়ৎ থেকে ঢাকায় নেওয়ার সময় ২২ মণ জাটকা ইলিশ জব্দ করেছে এনএসআই। জব্দ করা ২২ মণ জাটকা শিশু পরিবারসহ ৩৫টি এতিমখানা ও স্থানীয় শতাধিক দরিদ্র পরিবারের মধ্যে বিতরণ করা হয়।

শনিবার (২৯ নভেম্বর) রাত ৯ টার দিকে বাবুগঞ্জ উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের রামপট্রি এলাকায় এ অভিযান পরিচালনা করেন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) বরিশাল কার্যালয়, উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস অধিদপ্তর।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোলার চরফ্যাশন উপজেলা সম্রাজ্য মৎস্য ঘাট থেকে বরিশাল হয়ে ঢাকায় বিক্রির জন্য জাটকা ইলিশ একটি ট্রাকে পরিবহন করা হচ্ছিল। এমন সংবাদের ভিত্তিতে বরিশাল জেলা এনএসআই উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস অধিদপ্তরঅভিযান চালান। অভিযানের সময় ট্রাক থেকে প্রায় ৯০০ কেজি জাটকা জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত জাটকা শিশু পরিবারসহ ৩৫টি ইয়াতিমখানা ও শতাধিক স্থানীয় দরিদ্র পরিবারের মাঝে বিতরণ করা হয়।

বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আহমেদ বলেন জাতীয় সম্পদ ইলিশ রক্ষায় নিয়মিত অভিযান চলবে। পাশাপাশি জাটকা কেনা নিয়ে ক্রেতাদের সতর্ক থাকতে হবে। আমাদের জাটকাবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।

বাবুগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এ.এফ.এম নাজমুস সালেহীন বলেন মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৪ ও ৫(১) ধারানুসারে ১০ ইঞ্চি বা ২৫ সেন্টিমিটারের নিচের ইলিশ ধরা দণ্ডনীয় অপরাধ। এতে সর্বোচ্চ ৫ লাখ টাকা জরিমানা বা ২ বছর পর্যন্ত কারাদণ্ড অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে।

প্রসঙ্গত, জাটকা ইলিশ রক্ষায় গত ১ নভেম্বর থেকে ৩০ জুন ২০২৬ পর্যন্ত চলছে জাটকা সংরক্ষণ অভিযান। এসময় নদ-নদীতে জাটকা মাছ ধরা, জাটকা পরিবহন, বিক্রি ও বাজারজাতকরণও সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। তবে বড় আকারের ইলিশ ধরতে কোনো বাধা নেই।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019