০৪ মার্চ ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন, ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি, বুধবার, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
ফেইজবুকের আলোচনায় কলাপাড়ায় যুবদলনেতার বিরুদ্ধে ব্যবসায়ীকে হত্যার অভিযোগ। ১৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত ৩ টি সড়ক উদ্বোধন করলেন পৌর প্রশাসক কালকিনিতে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান। সরিয়ে দেওয়া হলো বরিশালের ডিআইজিকে, নতুন দায়িত্বে মোস্তাফিজুর রহমান স্ত্রীর মামলায় গ্রেপ্তার, জামিনে বেরিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসী স্বামী নিহত তথ্যভিত্তিক উদ্যোগে দিনাজপুর-৬-এ উন্নয়নের নতুন গতি চান ডা. এজেড এম জাহিদ হোসেন বিরামপুর উপজেলা পরিষদ নির্বাচন ঘিরে আলোচনার শীর্ষে-মোঃ মঞ্জুর এলাহি চৌধুরী রুবেল জামায়াত নেতা হত্যা জড়িতদের গ্রেপ্তারের দাবিতে দর্শনায় বিক্ষোভ বাউফলে নানার বিরুদ্ধে ৯ বছরের নাতনিকে ধর্ষণচেষ্টার অভিযোগ বাবুগঞ্জে অগ্নিকাণ্ড: ক্ষতিগ্রস্ত পরিবারে জামায়াতের সহায়তা
ইলেন ভূট্টোর বিরুদ্ধে বিএনপি নেতৃবৃন্দের অভিযোগ সঠিক নয় বললেন শিরিন

ইলেন ভূট্টোর বিরুদ্ধে বিএনপি নেতৃবৃন্দের অভিযোগ সঠিক নয় বললেন শিরিন

মোঃ মনির হোসেন ঝালকাঠি:ঝালকাঠি জেলা বিএনপি নেতৃবৃন্দের ইলেন ভূট্টোর বিষয়ে উত্থাপিত অভিযোগ সঠিক নয় বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বরিশালের নেত্রী বিলকিস জাহান শিরিন। তার কাছে জানতে চাওয়া হয়ে ছিল আপনি ঝালকাঠি নেতৃবৃন্দের সামনে ইলেন ভূট্টোকে ফোন দিলে তিনি কি বলেছেন। জবাবে তিনি জানান, ইলেন ভূট্টো একজন ম্যাচিউর নারী। একবার এমপি ছিলেন। উনি মাঠের রাজনীতি ভালই বুঝেন। ইতিপূর্বে মাঠের রাজনীতি করে দলের ঐক্য ধরে রেখে ছিলেন। আমি সাংগঠনিক সম্পাদকের পদে আছি। আমার সাথে কেন তিনি বলবেন যে দলীয় লোকের প্রয়োজন নেই। কোন নেগেটিভ কথা বা দলের মানসম্মান ক্ষুন্ন হয় এমন কোন কথা তিনি বলেননি। এটা সম্পূর্ন মিথ্যা।

উনি মনোনয়ন পেয়েছেন। তাই ইলেন ভূট্টোর যেমন দায়িত্ব আছে তেমনি দায়িত্ব প্রাপ্ত দলীয় নেতাকর্মীদেরও দায়িত্ব রয়েছে। তাই উভয়দের নিয়ে সমন্বয় করে একত্রে কাজ করার কথা হয়েছে।

গত ২৮ নভেম্বর বিলকিস জাহান শিরিনের সাথে ঝালকাঠি জেলা বিএনপি নেতৃবৃন্দ বরিশালে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এসময় আসন্ন নির্বাচন নিয়ে

আলোচনার এক পর্যায়ে জেলা নেতৃবৃন্দ তাকে জানান ইলেন ভূট্টো দলীয় কাউকে না নিয়ে গনসংযোগ করছেন। এর প্রেক্ষিতে বিষয়টি জানতে শিরিন মনোনয়ন প্রাপ্ত ইলেন ভূট্টোর সাথে কথা বলেন এরপর বিএনপি নেতৃবৃন্দ উল্লেখিত অভিযোগ উত্থাপন করেন।

এ প্রসঙ্গে ইলেন ভূট্টোর মোবাইলে তাকে না পাওয়া গেলেও তার ব্যক্তিগত সহকারি নাজমুল হক লাবু জানান, জেলা বিএনপি নেতৃবৃন্দের সাথে বার বার বসার জন্য সময় চাইলে তারাই বসছেনা। কুলকাঠি ইউনিয়নে গনসংযোগের প্রগ্রাম বৃহস্পতিবার ছিল। জেলা কমিটির সাথে আলাপ করে তাদের অনুরোধে শনিবার দেয়া হয়েছে। কিন্তু তারা তাদের প্রতিশ্রুতি অনুযায়ি যায়নি তারা নেত্রী ইলেন ভূট্টোর বিরুদ্ধে যে অভিযোগ করেছেন তা সঠিক নয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019