সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার

বাবুগঞ্জে জেলা প্রশাসকের সাথে বীর মুক্তিযোদ্ধা ও গণ্যমান্য ব্যক্তিদের মতবিনিময়: স্থানীয় উন্নয়ন কার্যক্রমে গতি আনার আহ্বান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫২:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫ ৩১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাবুগঞ্জ প্রতিনিধি, বরিশাল:
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভার আয়োজন করে বাবুগঞ্জ উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর ২০২৫) সকাল ১১টায় স্থানীয় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ খায়রুল আলম সুমন।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং উপস্থিত নাগরিকগণ স্থানীয় উন্নয়ন কার্যক্রম, সেবাদান পদ্ধতির মানোন্নয়ন, জনগুরুত্বপূর্ণ সমস্যা-সমাধানের উপায় এবং প্রশাসনিক কার্যক্রমকে আরও বেশি গতিশীল ও জনমুখী করার লক্ষ্যে নিজেদের মূল্যবান মতামত ও প্রস্তাবনা তুলে ধরেন।
প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সুমন সকলের বক্তব্য ও প্রস্তাব মনোযোগ সহকারে শোনেন। তিনি স্থানীয় সরকারের সকল স্তরের প্রতিনিধিদের এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সক্রিয় ভূমিকার প্রশংসা করেন।
উন্নয়ন কার্যক্রমকে আরও সফলভাবে এগিয়ে নিয়ে যেতে এবং জনসেবা নিশ্চিত করতে তিনি সকলকে একযোগে ও যৌথভাবে কাজ করার আহ্বান জানান।
মত বিনিময় সভায় বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আহমেদ এর সভাপতিত্বে আসনের বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, কর্মী এনজিও প্রতিনিধিসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাবুগঞ্জে জেলা প্রশাসকের সাথে বীর মুক্তিযোদ্ধা ও গণ্যমান্য ব্যক্তিদের মতবিনিময়: স্থানীয় উন্নয়ন কার্যক্রমে গতি আনার আহ্বান

আপডেট সময় : ০৫:৫২:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫