সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার

বাবুগঞ্জে ছাত্রদল নেতা হত্যা মামলার আসামী আমির খান রাজধানীতে গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩৫:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫ ২৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি:

বরিশালের বাবুগঞ্জে ছাত্রদল নেতা মো. রবিউল ইসলাম হত্যা মামলার এজাহারভুক্ত ২ নম্বর আসামি মো. আমির খানকে (৩২) রাজধানীর মিরপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার হওয়া আমির খান বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের চর জাহাপুর গ্রামের খলিল খানের ছেলে।

পুলিশ সূত্র জানায়, গোয়েন্দা নজরদারি ও মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে আমির খানের অবস্থান শনাক্ত করে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী।

পরে মঙ্গলবার সন্ধ্যায় মিরপুরের একটি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার (২৬) নভেম্বর সকালে তাকে বরিশাল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা, আগরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের সরকারি পুলিশ পরিদর্শক মো. দেলোয়ার হোসেন বলেন, ‘আসামিকে গ্রেপ্তারের ফলে মামলার তদন্ত আরো দ্রুত অগ্রসর হবে। প্রসঙ্গত, ক্ষমতাচ্যূত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদন্ডের রায় ঘোষণার দিন (১৭ নভেম্বর) সন্ধ্যায়
এলাকায় ছাত্রদলের মিষ্টি বিতরণ অনুষ্ঠানে দাওয়াত দেওয়া না দেওয়া নিয়ে দ্বন্দ্বে

দুপক্ষের সংর্ঘষে ছাত্রদল নেতা রবিউল ইসলাম ছুরিকাঘাতে নিহত হন। তিনি বাবুগঞ্জের জাহাঙ্গীরনগর ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাবুগঞ্জে ছাত্রদল নেতা হত্যা মামলার আসামী আমির খান রাজধানীতে গ্রেপ্তার

আপডেট সময় : ১১:৩৫:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫