সংবাদ শিরোনাম ::
ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

বাবুগঞ্জের আলোচিত ছাত্রদল নেতা হত্যা মামলার ২ নম্বর আসামি রাজধানীতে গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫ ১৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি ঃ
বরিশালের বাবুগঞ্জে আলোচিত ছাত্রদল নেতা মোঃ রবিউল ইসলাম হত্যা মামলার এজহারভুক্ত ২ নম্বর আসামি মোঃ আমির খান (৩২)-কে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর মিরপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশের একটি সূত্রে জানা গেছে, গোয়েন্দা নজরদারি ও মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে আমির খানের অবস্থান শনাক্ত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে মিরপুরের একটি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তার আমির খান বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের চর জাহাঁপুর গ্রামের বাসিন্দা এবং খলিল খানের ছেলে।

এ ঘটনায় মামলার তদন্তকারী কর্মকর্তা—আগরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের সরকারি পুলিশ পরিদর্শক মোঃ দেলোয়ার হোসেন—গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আসামিকে শিগগিরই আদালতে সোপর্দ করা হবে এবং মামলার তদন্ত আরও দ্রুত অগ্রসর হবে।

ছাত্রদল নেতা রবিউল ইসলামকে নৃশংসভাবে হত্যার ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছিল। মামলার গুরুত্বপূর্ণ আসামি গ্রেফতারের খবরে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাবুগঞ্জের আলোচিত ছাত্রদল নেতা হত্যা মামলার ২ নম্বর আসামি রাজধানীতে গ্রেফতার

আপডেট সময় : ০৫:৫১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫