সংবাদ শিরোনাম ::
দামুড়হুদায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দু’বন্ধুর মৃত্যু
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১২:২৩:২৪ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫ ৩৯ বার পড়া হয়েছে

মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কাদিপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে দুজনের মৃত্যু হয়েছে।
সোমবার বিকাল সাড়ে৩ টায় দামুড়হুদা উপজেলার কাদিপুর-লোকনাথপুর সড়কের কাদিপুর স্কুলের সামনে একটি মটর মটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা মারে।এসময় গাড়ীর চালক লোকনাথপুর গ্রামের এনামুল হকের ছেলে সেলিম (১৬) ঘটনাস্থলে ও একই গ্রামের তারিখের ছেলে তানজিল (১৬)কে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার পর মারা যায়। স্থানীয় ও পুলিশ জানায়, মোটরসাইকেলটি দ্রুতগতিতে যাওয়ার কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে এ দূর্ঘটনা ঘটে।
দামুড়হুদা মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) হুমায়ুন কবীর ঘটনাটি নিশ্চিত করেছেন।

























