সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

জীবননগরে পূর্বাশা পরিবহনের ডাকাতি, নগদ অর্থ ও মালামাল লুট

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২৯:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫ ১৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গার জীবননগর- দর্শনা মহাসড়কের সন্তোষপুরে রাতে পূর্বাশা পরিবহনে ডাকাতির ঘটনা ঘটেছে । এসময় তাদের কাছ থেকে নগদ টাকা সহ মালামাল ছিনিয়ে নেয়া হয়
মঙ্গলবার ভোর সাড়ে ৪টা থেকে ৫ টার মধ্য এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা বলেন, সন্তোষপুরে মঙ্গলবার আনুমানিক ভোর সাড়ে চারটা থেকে পাঁচটার দিকে ৭-৮ জনের সশস্ত্র ডাকাত দল রাস্তার পাশে থাকা দুটি গাছ কেটে মহাসড়কে ফেলে রেখে প্রথমে একটি পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো ন -১২৪৩২০) গাড়িটি দাঁড় করায়। তারপর ওই গাড়ির ড্রাইভার এর নিকট থেকে নগদ টাকা ও মোবাইল ছিনতাই করার পর একই পিকাপ ভ্যানটি রাস্তার উপর ব্যারিকেট দিয়ে রাখে। পরবর্তীতে সোমবার রাত দশটার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা পূর্বাশা পরিবহন (ঢাকা মেট্রো ব-১৫-৫২৪১) ভোর পাঁচটার দিকে দিকে সন্তোষপুরে পৌছালে ৭-৮ জনের সশস্ত্র ডাকাত দলের সদস্যরা হাতে চাপাতি, দা সহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাসের গতিরোধ করে। এরপর ডাকাত দলের সদস্যরা বাসে ওঠে প্রথমে চালক ফয়সালকে লাঠি দিয়ে তার ডান হাতে আঘাত করে গাড়ির নিয়ন্ত্রণ নেয়। এরপর গাড়িটি মহাসড়ক থেকে আন্দুলবাড়িয়া বাইপাস সড়কের ইকো পার্কের সামনে নিয়ে যায় ।তারপর ডাকাত দলের সদস্যরা গাড়িতে থাকা ৭-৮ জন যাত্রী নিকট হতে আনুমানিক ৩০ থেকে ৪০ হাজার টাকা , মোবাইলসহ আনুষঙ্গিক জিনিস ছিনিয়ে নিয়ে বাসের দুইটি জ্বালানো ভাঙচুর করে দ্রুত তারা পালিয়ে যায়। আর এই ঘটনায় বাস চালক ফয়সাল আহত হলেও কোন যাত্রীর হতাহতের ঘটনা ঘটেনি।পরে জীবননগর থানা পুলিশ ঘটনাস্থলে এসে ডাকাতদলের গ্রেফতারের আশ্বাস দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জীবননগরে পূর্বাশা পরিবহনের ডাকাতি, নগদ অর্থ ও মালামাল লুট

আপডেট সময় : ০৬:২৯:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫