১২ ডিসেম্বর ২০২৫, ১২:৪৯ অপরাহ্ন, ২০শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
বাবুগঞ্জে আন্তর্জাতিক নারী সহিংসতা প্রতিরোধ পক্ষ ২০২৫ উদযাপিত বানারীপাড়ায় বিএনপি নেতার বড় পদ বহাল রেখে ছোট পদ স্থগিত নিয়ে প্রশ্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ১২ ফেব্রুয়ারি বানারীপাড়ায় দলীয় শৃঙ্খলা পরিপন্থী ও অনৈতিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত চুয়াডাঙ্গায় জেলা আওয়ামী লীগ-ছাত্রলীগের দুই নেতা কারাগারে তেঁতুলিয়ায় নবীণ শিক্ষকদের সংবর্ধনা প্রদান ও বার্ষিক বনভোজন তেঁতুলিয়ায় খাতেমুন জব্বার ফাউন্ডেশন কোমলমতি শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তি প্রদান চুয়াডাঙ্গায় পুলিশের ফায়ারিং মহড়ায় পথচারী গুলিবিদ্ধ দামুড়হুদায় পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহের সমাপনী অনুষ্ঠিত বাবুগঞ্জে জমির ফসল খাওয়াকে কেন্দ্র করে মারধোর ও টাকা ছিনতাই।
বাবুগঞ্জ বার্তার যুগপূর্তি উদযাপন : ৬ সাংবাদিককে বিশেষ সম্মাননা

বাবুগঞ্জ বার্তার যুগপূর্তি উদযাপন : ৬ সাংবাদিককে বিশেষ সম্মাননা

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি।।
ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে বাবুগঞ্জ থেকে প্রকাশিত মাসিক পত্রিকা ‘বাবুগঞ্জ বার্তা’-এর যুগপূর্তি অনুষ্ঠান। রবিবার (১৬ নভেম্বর) বিকাল তিনটায় বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাব হলরুমে অনুষ্ঠিত হয় এ বর্ণাঢ্য উৎসব।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক সাংবাদিক মো. সাইফুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আহমেদ।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন বাবুগঞ্জ বার্তা পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক মোঃ শাহাব উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: জহিরুল আলম, এয়ারপোর্ট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সনজিত, খানপুরা আলিম মাদ্রাসার অধ্যক্ষ আ. জ. ম. শামসুল আলম,

এবং বাবুগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক মুহাম্মদ রফিকুল ইসলাম।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাবুগঞ্জে কর্মরত সাংবাদিক মোঃ শাহজাহান খান, সাইফুল রহিম, মোঃ শফিকুল ইসলাম, আরিফ হোসেন, আরিফুর রহমান, মোঃ আক্তার হোসেন খোকা, জাহাঙ্গীরনগর কলেজের প্রভাষক সিরাজুল ইসলাম, রোকন মিয়া, রুবেল সরদার, আবুল বাশার, ইকবাল হোসেন মাস্টার, মোঃ মনোয়ার হোসেন, আবু হানিফ, কাউসার মাহমুদ মুন্না, আল আমিন, হেলাল উদ্দিন, পারভেজ হাওলাদার, সমাজসেবক আশিকুর রহমান, রিয়াদ মাহমুদসহ বাবুগঞ্জ কর্মরত সাংবাদিকরা।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও ফারুক আহমেদ বলেন সাংবাদিকরা জাতির দর্পণ। বাবুগঞ্জে কর্মরত সাংবাদিকদের লেখনী দক্ষতা অত্যন্ত প্রশংসনীয়। অর্থ সংকটের কারণে বাবুগঞ্জ বার্তা পত্রিকাটি প্রকাশে যে চ্যালেঞ্জ তৈরি হয়েছে, তা মোকাবিলায় প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত থাকবে।

পরে বাবুগঞ্জে কর্মরত সাংবাদিকদের মধ্যে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ৬ জন সাংবাদিককে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্ত সাংবাদিকরা হলেন মোঃ শাহজাহান খান, প্রতিনিধি, দৈনিক যুগান্তর,আরিফ হোসেন, প্রতিনিধি, দৈনিক আমার দেশ, সাইফুল রহিম, সংবাদদাতা, দৈনিক ইত্তেফাক, আরিফ হোসেন, প্রতিনিধি, দৈনিক যায়যায়দিন, আব্দুল্লাহ মামুন, প্রতিনিধি, দৈনিক মানবকণ্ঠ, শাহাব উদ্দিন, প্রতিনিধি, ডেইলি অবজারভার।
অনুষ্ঠানে বাবুগঞ্জের বিভিন্ন পেশাজীবী, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে শেষ হয় বাবুগঞ্জ বার্তার যুগপূর্তি উদযাপন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019