সংবাদ শিরোনাম ::
ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

বরিশালের রসুলপুরে অস্ত্র, মাদক ও ২০ লাখ টাকাসহ নারী আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩২:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫ ১২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
বরিশালে কাউনিয়া থানার অভিযানে দেশীয় অস্ত্র, মাদক ও বিপুল পরিমাণ নগদ অর্থসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় তার স্বামী কৌশলে পালিয়ে যান।
শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে নগরীর ৫ নম্বর ওয়ার্ডের রসুলপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আটকৃত হলেন রসুলপুর এলাকার মান্না সুমনের স্ত্রী শিল্পি বেগম (৩৫)।

জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে কাউনিয়া থানার একটি দল রসুলপুর এলাকায় আলোচিত মাদক ব্যবসায়ী দম্পতি মান্না সুমন ও শিল্পির বাড়িতে অভিযান চালায়। এ সময় ১০২ পিচ ইয়াবা, ৫০ গ্রাম গাঁজা, ৩০০ মিলিলিটার দেশীয় মদ, কিছু দেশীয় অস্ত্র এবং মাদক বিক্রির নগদ ২০ লাখ ৪৮ হাজার ৫১০ টাকা জব্দ করা হয়।

অভিযানের সময় মান্না সুমন পালিয়ে যেতে সক্ষম হলেও তার স্ত্রী শিল্পি বেগমকে ঘটনাস্থল থেকে আটক করে পুলিশ।

কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইসমাইল হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মাদক, দেশীয় অস্ত্র ও মাদক বিক্রির বিপুল পরিমানে নগদ অর্থ জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এছাড়া পলাতক আসামিকে গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বরিশালের রসুলপুরে অস্ত্র, মাদক ও ২০ লাখ টাকাসহ নারী আটক

আপডেট সময় : ০৯:৩২:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫