সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার

বরিশালে বিআরটিসির চলন্ত বাসে আগুন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৭:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫ ৩০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার ইচলাদি টোল প্লাজায় বিআরটিসির চলন্ত বাসে আগুনের ঘটনা ঘটেছে।

সোমবার (২৮ অক্টোবর) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ সময় মহাসড়কের দুই পাশে প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। প্রায় এক ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

বিআরটিসি বাসের চালক মো. শাহজালাল বলেন, বরিশাল থেকে খুলনার উদ্দেশে যাত্রী নিয়ে বাসটি ইচলাদী টোল প্লাজায় পৌঁছালে যাত্রীরা হঠাৎ ধোঁয়া দেখতে পান এবং চিৎকার শুরু করেন। আমি গাড়ি থামাতেই দেখতে পাই আগুনের কুণ্ডলি উঠছে। তিনি আরও বলেন, সৌভাগ্যবশত সব যাত্রী নিরাপদে বের হতে সক্ষম হন।

বাসটি (ব্রাহ্মণবাড়িয়া–ব–১১–০০০৪) মুহূর্তের মধ্যেই দাউদাউ করে জ্বলতে থাকে। খবর পেয়ে উজিরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বর্তমানে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডে ঢাকা-বরিশাল মহাসড়কের দুই পাশে প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। প্রায় এক ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বরিশালে বিআরটিসির চলন্ত বাসে আগুন

আপডেট সময় : ০৯:২৭:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫