সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার

বাবুগঞ্জের সড়ক দুর্ঘটনায় এক শিশুর মৃত্যু গুরুত আহত মা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৮:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫ ২৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি ঃ
বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় তিন বছর বয়সী এক শিশু নিহত ও তার মা আহত হয়েছেন। রবিবার (২৬ অক্টোবর ২০২৫) দুপুর সাড়ে ১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম লুসাইফা (৩)। তিনি বরিশালের উজিরপুর উপজেলার মশাং গ্রামের আব্দুর রাজ্জাকের কন্যা। আহত তার মা ফাহিমা বেগম (৩২) বর্তমানে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনার সময় তাদের সঙ্গে থাকা শিশুটির নানী অল্পের জন্য বেঁচে যান।

স্থানীয় সূত্র জানায়, ফাহিমা বেগম তার মা ও শিশু লুসাইফাকে নিয়ে মাহেন্দ্রা যোগে উজিরপুর থেকে বরিশাল যাচ্ছিলেন। পথে বাবুগঞ্জের রহমতপুর বাসস্ট্যান্ড এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মাহেন্দ্রাটি যাত্রীছাউনিতে ধাক্কা দিলে তা উল্টে যায়। এতে তিনজনই আহত হন।

পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে তাদের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেন। সেখানে পৌঁছালে চিকিৎসক লুসাইফাকে মৃত ঘোষণা করেন। আহত ফাহিমা বেগম আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।

দুর্ঘটনার খবর পেয়ে পরিবারের সদস্যরা হাসপাতালে ছুটে যান। এদিকে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা নিরাপদ সড়কের দাবি জানিয়ে বলেন, রহমতপুর এলাকায় যানবাহনের বেপরোয়া গতি ও যথাযথ নজরদারির অভাবে দুর্ঘটনা বাড়ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাবুগঞ্জের সড়ক দুর্ঘটনায় এক শিশুর মৃত্যু গুরুত আহত মা

আপডেট সময় : ১২:০৮:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫