সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে মাদকবিরোধী অভিযানের ঘটনায় সন্দেহজনক দোষারোপ করে প্রতিবেশী দম্পতিকে মারধর ঝালকাঠিতে ফুটপাত দখল ও অবৈধ অটোরিকশা স্ট্যান্ড উচ্ছেদের দাবিতে মানববন্ধন কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আবু নাসের রহমাতুল্লাহ দামুড়হুদায় ১৫শ বস্তা সার জব্দ, অবৈধ পন্থায় মজুদ, গোডাউন সিলগালা পিরোজপুরে মন্দিরের ভূমিতে জামায়াত নেতার ধান চাষ! দখলের অভিযোগ মিথ্যা ডায়েরির প্রতিবাদ: নিরপেক্ষ তদন্তের দাবী গ্রামবাসীর ঘোড়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষজ্ঞ নেই ৩ মাসে ১৮৮ কি স্বাভাবিক প্রসব বন্ধ সিজারিয়ান রাজনীতি ও সমাজসেবায় দীর্ঘ পথচলা, জনসেবার প্রত্যয়ে চেয়ারম্যান প্রার্থী পারভেজ মৃধা। বঙ্গোপসাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের শঙ্কা উজিরপুরে যুবদল কর্মী হত্যাকান্ডের ঘটনায় ৯ জন গ্রেপ্তার

দর্শনা সীমান্তে অবৈধ ৩১ অনুপ্রবেশকারীকে ফেরত দিলো বিএসএফ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪০:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫ ৫২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ দর্শনার জয়নগর সীমান্ত দিয়ে বিএসএফ ৩১ অনুপ্রবেশকে ফেরক দিয়েছে।
শনিবার দুপুর ২ টায় চুয়াডাঙ্গার দর্শনা স্থলবন্দর (আইসিপি) সীমান্ত দিয়ে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করা হয়।বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ও বিএসএফের মধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে অনুষ্ঠিত বৈঠকে চুয়াডাঙ্গা ৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল নাজমুল হাসান ও ভারতের গেদে ৩২ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ডার নিজ নিজ বাহিনীর পক্ষে উপস্থিত ছিলেন।বিজিবি সূত্র জানায়, ফেরতপ্রাপ্তরা বিভিন্ন সময়ে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশের অভিযোগে আটক হয়েছিলেন। পরবর্তীতে ভারতীয় আদালতের আদেশে এবং কূটনৈতিক প্রক্রিয়া সম্পন্নের পর তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়।
লে. কর্নেল নাজমুল হাসান জানান, ফেরত আসা ৩১ জনের মধ্যে রয়েছেন ১৩ জন পুরুষ, ১৫ জন নারী ও তিনজন শিশু। তারা ভারতের বিভিন্ন কারাগারে দীর্ঘদিন ধরে আটক ছিলেন। আনুষ্ঠানিকতা শেষে তাদের দর্শনা সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরিয়ে আনা হয় এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর দর্শনা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

দর্শনা সীমান্তে অবৈধ ৩১ অনুপ্রবেশকারীকে ফেরত দিলো বিএসএফ

আপডেট সময় : ০৩:৪০:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫