সংবাদ শিরোনাম ::
মাওলানা ভাসানীর জীবনাদার্শ নলছিটিতে ক্লুলেস হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার চুয়াডাঙ্গায় কলেজছাত্রীর আত্মহত্যা সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও দুর্নীতিমুক্ত ওয়ার্ড গড়ার প্রত্যয়ে দলিল উদ্দিন মোল্লার উঠান বৈঠক। আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল দর্শনায় ট্রেন থামিয়ে দুর্বৃত্তরা ট্রেনের ইঞ্জিনের কেবিনের কাচ ভেঙে ভেতরে ঢুকে লোকোমাস্টার ও সহকারী লোকোমাস্টারকে এলোপাতারি কুপিয়ে জখম করেছে। ইউএনওর বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন বানারীপাড়ায় সাবেক পৌর কাউন্সিলর ইউনুস মিয়া গ্রেপ্তার ভান্ডারিয়ায় ডিএমএফ দিয়ে চোখের চিকিৎসা, গ্রামীণ চক্ষু চিকিৎসা কেন্দ্রে ২৫ হাজার টাকা জরিমানা বরিশাল বিএম কলেজের নতুন অধ্যক্ষ ড.মাহমুদুল ইসলাম

ববিতে যৌন নিপিড়ন বিরোধী সেল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৬:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫ ৫৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) যৌন নিপীড়ন ও হয়রানি প্রতিরোধে সহযোগী অধ্যাপক ড.রেহানা পারভীনকে আহ্বায়ক ও সহকারী অধ্যাপক জনাব খাদিজা আক্তারকে সদস্য সচিব করে নতুন অভিযোগ কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সোমবার (২০ অক্টোবর ২০২৫) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীনের স্বাক্ষরে এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়।

সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের নির্দেশনা অনুযায়ী এই কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন— আইন বিভাগের সহযোগী অধ্যাপক ড. সরদার কায়সার আহমেদ, বাংলাদেশ সুপ্রিম কোর্ট (হাইকোর্ট বিভাগ) ও বরিশাল জর্জ কোর্টের আইনজীবী এ্যাডভোকেট জাফরুন নেছা রোজী, মহিলা বিষয়ক অধিদপ্তর বরিশালের প্রোগ্রাম অফিসার জাহানারা পারভীন।

অফিস আদেশে বলা হয়েছে, ২০০৯ সালের ১৪ মে হাইকোর্ট কর্তৃক যৌন হয়রানি প্রতিরোধ সংক্রান্ত নির্দেশনা অনুযায়ী কমিটি দায়িত্ব পালন করবে। একইসাথে এ সংক্রান্ত পূর্ববর্তী কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ববিতে যৌন নিপিড়ন বিরোধী সেল

আপডেট সময় : ১০:৩৬:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫