সংবাদ শিরোনাম ::
মাওলানা ভাসানীর জীবনাদার্শ নলছিটিতে ক্লুলেস হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার চুয়াডাঙ্গায় কলেজছাত্রীর আত্মহত্যা সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও দুর্নীতিমুক্ত ওয়ার্ড গড়ার প্রত্যয়ে দলিল উদ্দিন মোল্লার উঠান বৈঠক। আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল দর্শনায় ট্রেন থামিয়ে দুর্বৃত্তরা ট্রেনের ইঞ্জিনের কেবিনের কাচ ভেঙে ভেতরে ঢুকে লোকোমাস্টার ও সহকারী লোকোমাস্টারকে এলোপাতারি কুপিয়ে জখম করেছে। ইউএনওর বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন বানারীপাড়ায় সাবেক পৌর কাউন্সিলর ইউনুস মিয়া গ্রেপ্তার ভান্ডারিয়ায় ডিএমএফ দিয়ে চোখের চিকিৎসা, গ্রামীণ চক্ষু চিকিৎসা কেন্দ্রে ২৫ হাজার টাকা জরিমানা বরিশাল বিএম কলেজের নতুন অধ্যক্ষ ড.মাহমুদুল ইসলাম

বাবুগঞ্জে সামাজিক যোগাযোগ ও সাইবার নিরাপত্তা নিয়ে কর্মশালা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৫:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫ ৫২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি ॥
বাবুগঞ্জ উপজেলায় সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য “সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার, সাইবার নিরাপত্তা ও সাইবার বুলিং” শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল থেকে দিনব্যাপী এই কর্মশালাটি অনুষ্ঠিত হয় উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফারুক আহমেদ।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, বাবুগঞ্জ উপজেলা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মশালায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এফ. এম. নাজমুস সালেহীন, সমাজসেবা কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সোহেল হোসেনসহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ।

কর্মশালায় অংশগ্রহণকারীদের সামাজিক যোগাযোগ মাধ্যমে দায়িত্বশীল আচরণ, ব্যক্তিগত তথ্য সুরক্ষা, ভুয়া সংবাদ প্রতিরোধ, এবং সাইবার বুলিং থেকে সুরক্ষিত থাকার উপায় সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাবুগঞ্জে সামাজিক যোগাযোগ ও সাইবার নিরাপত্তা নিয়ে কর্মশালা

আপডেট সময় : ০৫:৪৫:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫