সংবাদ শিরোনাম ::
ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

বাবুগঞ্জে জেলেপল্লীর রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫০:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫ ১১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি ঃ
বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের দোয়ারিকা গ্রামের জেলেপল্লীতে সরকারি আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদের জন্য সরকারি বরাদ্দকৃত রাস্তা নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে এ সড়কের উদ্বোধন করেন রহমতপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ সুমন শিকদার।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ শাহীন হোসেন, মোঃ ওবায়দুল হকসহ গ্রাম পুলিশের সদস্যবৃন্দ।

স্থানীয় জেলে সম্প্রদায় জানিয়েছেন, নিচু জমিতে সরকারি আবাসনের ঘর নির্মাণের ফলে ঘরে যাতায়াতের জন্য কোন সড়ক না থাকায় দীর্ঘদিন ভোগান্তি পোহাতে হয়েছে। রহমতপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে এ সড়কটি নির্মিত হলে জেলেপল্লীর বাসিন্দাদের যাতায়াতে ব্যাপক সুবিধা হবে এবং এলাকার সামগ্রিক উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে।

প্যানেল চেয়ারম্যান সুমন শিকদার বলেন, সরকারের বরাদ্দকৃত এই রাস্তা জেলে সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে ইউনিয়ন পরিষদ সবসময় জনগণের পাশে আছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাবুগঞ্জে জেলেপল্লীর রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন

আপডেট সময় : ১১:৫০:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫