সংবাদ শিরোনাম ::
মাওলানা ভাসানীর জীবনাদার্শ নলছিটিতে ক্লুলেস হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার চুয়াডাঙ্গায় কলেজছাত্রীর আত্মহত্যা সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও দুর্নীতিমুক্ত ওয়ার্ড গড়ার প্রত্যয়ে দলিল উদ্দিন মোল্লার উঠান বৈঠক। আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল দর্শনায় ট্রেন থামিয়ে দুর্বৃত্তরা ট্রেনের ইঞ্জিনের কেবিনের কাচ ভেঙে ভেতরে ঢুকে লোকোমাস্টার ও সহকারী লোকোমাস্টারকে এলোপাতারি কুপিয়ে জখম করেছে। ইউএনওর বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন বানারীপাড়ায় সাবেক পৌর কাউন্সিলর ইউনুস মিয়া গ্রেপ্তার ভান্ডারিয়ায় ডিএমএফ দিয়ে চোখের চিকিৎসা, গ্রামীণ চক্ষু চিকিৎসা কেন্দ্রে ২৫ হাজার টাকা জরিমানা বরিশাল বিএম কলেজের নতুন অধ্যক্ষ ড.মাহমুদুল ইসলাম

ঝালকাঠিতে জামায়াতের ৫ দফা দাবিতে মানববন্ধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩৭:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫ ৬৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত ৫ দফা দাবিতে ঝালকাঠি জেলা জামায়াতে ইসলামী দলের উদ্যোগে বুধবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জাতীয় সংসদ নির্বাচনের পূর্বেই জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারী ও তার উপর গণভোট আয়োজনসহ কেন্দ্র ঘোষিত ৫ দফা দাবিতে জেলা জামায়াতের আমীর এ্যাডভোকেট হাফিজুর রহমানের নেতৃত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তারা বলেন, সফল বিপ্লবের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের পরিবর্তনের ফলে দেশের জনগণ এদেশে সকল কিছুতে একটা বৈপ্লবিক পরিবর্তনের আশা করেছিলো। কিন্তু কিছু কুচক্রী মহল ও স্বার্থান্বেষী মহলের কারণে তা বাধাগ্রস্ত হয়েছে। বিপ্লবের মাধ্যমে সরকার গঠন হলে সেই সরকারই হলো সংবিধান। পিআর নির্বাচনের মাধ্যমে জনগণের শতভাগ ভোট কার্যকরী হয়। কিন্তু একদল লোক না বুঝেই পিআর বিরোধিতা করছে। তাছাড়া জুলাই বিপ্লবের পর নিরপেক্ষ প্রশাসনের থাকার কথা থাকলেও ইতিমধ্যে প্রশাসনের কর্মকর্তাদের ব্যবহারে ব্যাপক পরিবর্তন হয়েছে। যা ইতিমধ্যে ঝালকাঠি জেলার বিভিন্ন প্রশাসনের কর্মকর্তাদের আচরণে পরিস্ফুটিত হয়েছে। এছাড়াও তারা বলেন, জুলাই সনদ বাস্তবায়নে কোন কোন দল গৌড়ীমসি করছেন। যারা জুলাই শহীদদের চেতনার সাথে গাদ্দারি করছেন জনগণ তাদের মেনে নেবে না। সবশেষ, তারা জুলাই সনদের আইনি ভিত্তি প্রদানসহ ৫ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঝালকাঠিতে জামায়াতের ৫ দফা দাবিতে মানববন্ধন

আপডেট সময় : ১১:৩৭:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫