সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

দর্শনায় বিয়ের অনুষ্ঠানে আসার পথে সড়ক দুর্ঘটনায় মৃত্যু ১,জখম ৩

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৩:৪৯ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫ ১৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহমুদ হাসান রনি চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ দর্শনায় বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে বাসের ধাক্কায় মটরসাইকেল আরোহীর মৃত্যু, এসময় তার বন্ধু মারাত্মক জখম হয়েছে।
শনিবার দুপুর সাড়ে ১২টায় চুয়াডাঙ্গা পৌর এলাকার হাজরাহাটি গ্রামের ইউসুফ আলীর ছেলে মাহফুজুর রহমান(২৮) ও শাহিন হোসেনের ছেলে তুহিন (২৮) মটরসাইকেল যোগে দর্শনার একটি বিয়ের অনুষ্ঠানে আসছিলেন। এসময় চুয়াডাঙ্গা জাফরপুর বিজিবি ব্যাটালিয়নের (৬ বিজিবি) সামনে পৌছালে ঝিনাইদহ থেকে চুয়াডাঙ্গামুখী “খান পরিবহন”-এর একটি বাস বিজিবি হাসপাতালের সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে হাসপাতালের প্রাচীর ভেঙ্গে ভিতরে ঢুকে যায়। এতে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। একই সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ব্যাটারি চালিত ইজিবাইককেও চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক মাহফুজুর রহমানের মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাসচালক ও হেলপার পালিয়ে যায়।খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনা কবলিত বাস, মোটরসাইকেল ও ইজিবাইকটি জব্দ করে। আহতদের বিজিবি সদস্যরা উদ্ধার করে বর্ডার গার্ড হাসপাতালের অ্যাম্বুলেন্সে করে সদর হাসপাতালে পাঠান।সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ওয়াহিদ মাহমুদ আহত তিনজনের মধ্যে তুহিন নামের একজনের অবস্থা আশঙ্কাজনক। তার মাথায় গুরুতর আঘাত লেগেছে। প্রাথমিক চিকিৎসা শেষে ভর্তি রাখা হয়েছে। বাকি দুজন প্রাথমিক চিকিৎসা শেষে চলে গেছেন।
চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) খালেদুর রহমান বলেন, দুর্ঘটনায় একজন যুবক মারা গেছেন এবং কয়েকজন আহত হয়েছেন। বাসচালক ও হেলপার পালিয়েছে। আমরা বাস, মোটরসাইকেল ও ইজিবাইক জব্দ করেছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

দর্শনায় বিয়ের অনুষ্ঠানে আসার পথে সড়ক দুর্ঘটনায় মৃত্যু ১,জখম ৩

আপডেট সময় : ১২:০৩:৪৯ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫