সংবাদ শিরোনাম ::
ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

বরিশালে মেহেদীর দাগ না শুকানোর আগেই গৃহবধূকে হত্যা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫৩:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫ ১৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

বরিশাল নগরের আল মাদানী সড়ক এলাকা থেকে লামিয়া আক্তার বর্ষা (২২) নামে এক নববধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাত ১০টার দিকে তার স্বামী শাহীন মিয়ার বাসা থেকে মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকেই শ্বশুরবাড়ির সবাই পলাতক রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছে বরিশাল কোতোয়ালি মডেল থানা পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, কাউনিয়া ব্রাঞ্চ রোড এলাকার বাসিন্দা মোঃ বেলায়েত খানের মেয়ে লামিয়া আক্তার বর্ষা তিন মাস আগে আল মাদানী সড়কের শাহীন মিয়ার ছেলে সিয়ামের সঙ্গে প্রেমের সম্পর্কের ভিত্তিতে বিয়ে করেন। বিয়ের পর থেকেই তাদের সংসারে কলহ লেগে থাকত বলে প্রতিবেশীরা জানিয়েছেন।

নিহতের পিতা বেলায়েত খান অভিযোগ করেছেন, “তিন মাস আগে ওদের বিয়ে হয়। বিয়ের পর থেকেই আমার মেয়েকে শ্বশুরবাড়ির লোকজন বিভিন্ন অজুহাতে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করত। বৃহস্পতিবার রাতে বর্ষার অসুস্থতার খবর পাই। পরে গিয়ে দেখি, মেয়েটি খাটের উপর মৃত অবস্থায় পড়ে আছে।”

খবর পেয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিতভাবে বলা যাবে। ঘটনার পর থেকেই শ্বশুরবাড়ির সদস্যরা পলাতক, তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

স্থানীয়রা দাবি করেছেন, বর্ষার মৃত্যুর সুষ্ঠু তদন্ত করা হোক এবং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বরিশালে মেহেদীর দাগ না শুকানোর আগেই গৃহবধূকে হত্যা

আপডেট সময় : ০৭:৫৩:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫