সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার

পর্যটক টানতে আকর্ষণীয় করা হচ্ছে বরিশাল ডিসি লেকপাড়

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৭:১১ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫ ২৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক:
বরিশাল নগরীর অন্যতম আকর্ষণীয় বিনোদনকেন্দ্র ডিসি লেকপাড়কে আরও মনোরম ও দৃষ্টিনন্দন করতে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ফলে নতুন রূপে লেকপাড়কে ঘিরে দৃষ্টিনন্দন দেয়াল ও স্থাপনা নির্মাণের কাজ শুরু করা হয়েছে।

কর্তৃপক্ষের দাবি, এ উদ্যোগের মাধ্যমে লেকের নিরাপত্তা নিশ্চিত হওয়ার পাশাপাশি সৌন্দর্য কয়েকগুণ বৃদ্ধি পাবে। এতে বাড়বে পর্যটকদের আনাগোনা।

বরিশাল জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বরিশালবাসীর অবসর যাপনের অন্যতম স্থান হিসেবে নগরীর বেলস পার্ক ও ডিসি লেককে আরও আকর্ষণীয় করে তুলতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তাই লেকের পাড়ে নান্দনিক দেয়াল নির্মাণ, বসার স্থান, পথচারীদের জন্য হাঁটার ট্র্যাক, আধুনিক আলোকসজ্জা ও সবুজায়নের কাজ করা হবে।

বরিশাল ডিসি লেকপাড়ে নিয়মিত হাঁটতে আসা স্থানীয় বাসিন্দা সুখেন্দু এদবর বলেন, এখানকার কাজ শেষ হলে লেকপাড় আরও নিরাপদ ও সুন্দর হবে। পরিবার নিয়ে বিকেল সময় কাটানোর জন্য বরিশালে খুব বেশি জায়গা নেই। তাই এই লেককে সাজানো হলে আমাদের সবার জন্যই আনন্দদায়ক হবে।

তিনি আরও বলেন, বিশেষ করে সকালে বেলস পার্কে প্রাতঃভ্রমণকারীদের চলাফেরা আরও নিরাপদ হবে। বৃদ্ধ ও অসুস্থ প্রাতঃভ্রমণকারীরা যাতে লেকের পানিতে পড়ে দুর্ঘটনায় পতিত না হন, সেজন্য এই দৃষ্টিনন্দন দেয়াল ও স্থাপনা আরও আগেই নির্মাণ করা উচিত ছিল বলেও তিনি উল্লেখ করেন।

বরিশাল সরকারি বজ্রমোহন কলেজের শিক্ষার্থী মাহিমুল হাসান এমদাদ বলেন, ডিসি লেক ইতোমধ্যেই নগরীর একটি জনপ্রিয় বিনোদনকেন্দ্র। এখানে নতুন স্থাপনা যোগ হলে এটি শুধু স্থানীয় নয়; বাইরের পর্যটকদের কাছেও আকর্ষণীয় হবে। তাই জেলা প্রশাসনের নেওয়া এই উদ্যোগ প্রশংসনীয় বলেও তিনি জানান।

জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এই নান্দনিক দেয়াল ও স্থাপনা নির্মাণ শেষ হলে ডিসি লেক এলাকার সামগ্রিক পরিবেশ পরিবর্তন হবে। বরিশালের সাংস্কৃতিক ও সামাজিক অনুষ্ঠান আয়োজনের জন্যও এই স্থানকে ব্যবহার করা যাবে।

বরিশালের সাংস্কৃতিক কর্মী ও সাংবাদিক বেলায়েত বাবলু বলেন, ডিসি লেককে আধুনিক ও দৃষ্টিনন্দন করে গড়ে তুলতে পারলে বরিশালের পর্যটন শিল্পেরও উন্নয়ন ঘটবে। এ ধরনের উদ্যোগ শুধু নগরীর সৌন্দর্য বৃদ্ধি করবে না, বরং স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে।

এ বিষয়ে বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, স্থানীয় বাসিন্দা ও সচেতন নগরবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে জেলা প্রশাসন ডিসি লেকপাড়কে দৃষ্টিনন্দন করতে ব্যাপক উদ্যোগ হাতে নিয়ে কাজ শুরু করেছে। পুরো কাজ শেষ হলে যার সুফল পাবে নগরবাসী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

পর্যটক টানতে আকর্ষণীয় করা হচ্ছে বরিশাল ডিসি লেকপাড়

আপডেট সময় : ০৫:২৭:১১ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫