সংবাদ শিরোনাম ::
ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

বাবুগঞ্জে স্কুল শিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৯:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫ ৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি ঃ
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় মোনায়েম হোসেন চৌধুরী (৪২) নামে এক স্কুল শিক্ষক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। বুধবার (১ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার পশ্চিম রহমতপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মোনায়েম হোসেন চৌধুরী ফুলকুড়ি কিন্ডারগার্ডেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং ওই এলাকার মৃত বেলায়েত হোসেন চৌধুরীর ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, সন্ধ্যার পর থেকে মোনায়েম হোসেনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। রাত ১০টার দিকে তার ভাতিজা মোহাম্মদ চান মিয়া ফোন করলে সেটি বাড়ির পাশের বাগানে বাজতে শোনা যায়। পরিবারের সদস্যরা সেখানে গিয়ে একটি চালতা গাছে মোনায়েম হোসেনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তাদের চিৎকারে এলাকাবাসী ছুটে আসে এবং বিমানবন্দর থানা পুলিশকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন উল ইসলাম বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করছি। তবে ময়নাতদন্তের রিপোর্ট আসার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাবুগঞ্জে স্কুল শিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট সময় : ১১:০৯:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫