সংবাদ শিরোনাম ::
মাওলানা ভাসানীর জীবনাদার্শ নলছিটিতে ক্লুলেস হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার চুয়াডাঙ্গায় কলেজছাত্রীর আত্মহত্যা সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও দুর্নীতিমুক্ত ওয়ার্ড গড়ার প্রত্যয়ে দলিল উদ্দিন মোল্লার উঠান বৈঠক। আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল দর্শনায় ট্রেন থামিয়ে দুর্বৃত্তরা ট্রেনের ইঞ্জিনের কেবিনের কাচ ভেঙে ভেতরে ঢুকে লোকোমাস্টার ও সহকারী লোকোমাস্টারকে এলোপাতারি কুপিয়ে জখম করেছে। ইউএনওর বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন বানারীপাড়ায় সাবেক পৌর কাউন্সিলর ইউনুস মিয়া গ্রেপ্তার ভান্ডারিয়ায় ডিএমএফ দিয়ে চোখের চিকিৎসা, গ্রামীণ চক্ষু চিকিৎসা কেন্দ্রে ২৫ হাজার টাকা জরিমানা বরিশাল বিএম কলেজের নতুন অধ্যক্ষ ড.মাহমুদুল ইসলাম

ঝালকাঠিতে বিশেষ ট্রাইবুনালের মামলা থেকে অব্যহতি পেলেন বিএনপির ১২ নেতা কর্মী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১২:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫ ৫৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি:বেগম খালেদা জিয়ার রায়কে বাধাগ্রস্ত করার অভিযোগে নলছিটি থানা পুলিশের দায়েরকৃত বিশেষ ট্রাইবুনাল ১৯/৯ মামলায় অব্যহতি পেলেন নলছিটি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম গাজী , সাংগঠনিক সম্পাদক মাসুম শরিফ সহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠন এর ১২ নেতাকর্মী। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ঝালকাঠী বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত ( বিশেষ ট্রাইবুন্যাল -২) এ আসামীদের পক্ষে চার্জ গঠন থেকে অব্যহতির জন্য শুনানীতে অংশ নেন ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট মোঃ শাহাদাৎ হোসেন এবং আসামী পক্ষে নিয়োজিত কৌশলী ঝালকাঠী জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য (দপ্তরের দায়িত্বে) এ্যাড. মোঃ মিজানুর রহমান মুবিন। আদালতে শুনানি শেষে সকল আসামীদের মামলার দায় থেকে অব্যহতির আদেশ প্রদান করেন। মামলার আইনজীবী মিজানুর রহমান মুবিন জানান ২০১৮ সালে ৮ ফেব্রুয়ারী জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রায় প্রচারের দিন ধার্য্য ছিল। ঐ রায়কে কেন্দ্র করে তৎকালীন আওয়ামী সরকার বিএনপি নেতাকর্মীদের হয়রানী করতে সারা বাংলাদেশে ৬ ফেব্রুয়ারী একযোগে রায় বাধাঁগ্রস্থ করার মিথ্যা ও গায়েবী অভিযোগে মামলা দায়ের করে বিপুল সংখ্যক নেতাকর্মীদের গ্রেফতার করে। পরবর্তীতে ২০১৮ সালের রাতের ভোট নির্বিগ্নে করার জন্য সারা বাংলাদেশের বিপুল সংখ্যক নেতাকর্মী গ্রেফতার করে ।এসকল মিথ্যা মামলায় জেল হাজতে পাঠানো হয়। মামলায় চার্জ গঠনের মত কোন উপাদান না থাকায় বিজ্ঞ আদালত মামলার অভিযোগ গঠন থেকে অব্যগতি প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঝালকাঠিতে বিশেষ ট্রাইবুনালের মামলা থেকে অব্যহতি পেলেন বিএনপির ১২ নেতা কর্মী

আপডেট সময় : ০৬:১২:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫