সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

বরিশালে ব্যাটারিচালিত রিকসা বন্ধের দাবিতে প্যাডেলচালিত রিকসা শ্রমিকদের বিক্ষোভ 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৬:১৬ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫ ১৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামাল কাড়াল, বরিশাল

বরিশালে ব্যাটারি চালিত রিকশা বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে প্যাডেল চালিত রিকশা শ্রমিকরা।আজ রবিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে পায়ে চালিত রিকশা শ্রমিকরা ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন।
মানববন্ধনে শ্রমিকরা অভিযোগ করে বলেন- বরিশাল শহরের প্রধান প্রধান সড়ক যেমন সদর রোড, লাইন রোড, কাকলির বাড়ি রোড, চকরাবাদ রোড, গিয়ারখালী রোডসহ বিভিন্ন এলাকায় ব্যাটারি চালিত রিকশার আধিপত্য দিন দিন বেড়ে চলেছে। এর ফলে পায়ে চালিত রিকশা শ্রমিকরা বেকার হয়ে পড়ছেন এবং তাদের ন্যায্য আয়ের পথ সংকুচিত হচ্ছে।
শ্রমিকরা আরও বলেন, ব্যাটারি চালিত রিকশা নিষিদ্ধ থাকলেও কিছু প্রভাবশালী মহলের যোগসাজশে তা শহরের সড়কে চলাচল করছে। এতে শুধু শ্রমিকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন না, বরং নগরীতে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।
এ সময় শ্রমিক সংগঠনের পক্ষ থেকে দাবি জানানো হয়- নগরীর প্রধান সড়কগুলোতে ব্যাটারি চালিত রিকশার চলাচল বন্ধ করতে হবে। পায়ে চালিত রিকশা শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে। বিকল্প কর্মসংস্থানের সুযোগ না দেয়া পর্যন্ত ব্যাটারি চালিত রিকশা নিয়ন্ত্রণ করতে হবে।
মানববন্ধন শেষে শ্রমিকরা বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে তারা উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে আবেদন করেও কার্যকর পদক্ষেপ না পাওয়ায় তারা রাস্তায় নেমেছেন।
সবশেষ বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে তাদের দাবি পূরণ না হলে আরও বৃহত্তর আন্দোলনের ডাক দেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বরিশালে ব্যাটারিচালিত রিকসা বন্ধের দাবিতে প্যাডেলচালিত রিকসা শ্রমিকদের বিক্ষোভ 

আপডেট সময় : ০৫:৪৬:১৬ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫