সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

ঘোড়াঘাটে প্রথমবারের মতো অর্থোপেডিক অপারেশন সম্পন্ন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০১:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫ ১৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহতাব উদ্দিন আল মাহমুদ, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুর জেলায় এই প্রথমবারের মতো উপজেলা পর্যায়ে ঘোড়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে সফলভাবে অর্থোপেডিক অপারেশন সম্পন্ন হয়েছে।রবিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই অর্থোপেডিক অপারেশন সম্পন্ন করা হয়।
অপারেশনটি পরিচালনা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সোলাইমান হোসেন মেহেদী।অপারেশনে তার সহযোগী হিসেবে ছিলেন অ্যানেস্থেসিওলজিস্ট ডা. আদনান আরাফাত ও স্বাস্থ্য কমপ্লেক্সের সেবিকাবৃন্দ।
হাসপাতাল সূত্রে জানা গেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন থিয়েটার চালু হওয়ার পর এই প্রথম অর্থোপেডিক বিভাগের “ক্লোজড ইনট্রা-মেডুলারি নেলিং ইন টিবিয়া” অপারেশন সফলভাবে সম্পন্ন করা হয়।মূলত, এ ধরনের অপারেশন বড় ধরনের কোনো কাটা-ছেঁড়া ও রক্তপাত ছাড়াই উন্নত যন্ত্রপাতি ব্যবহার করে আধুনিক পদ্ধতিতে সম্পন্ন করা হয়।
রোগীর বড় ছেলে ওসমানপুরের বাসিন্দা আজাহার আলী জানান, “প্রায় সাড়ে তিন মাস আগে এক সড়ক দুর্ঘটনায় আমার বাবার পা ভেঙে যায়। প্রাথমিক চিকিৎসার জন্য আমরা ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাই। পরে বগুড়ার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেওয়া হয়। সর্বশেষ আবার ঘোড়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে এসে এই অপারেশন সম্পন্ন করা হয়। এতে ভোগান্তি ছাড়াই স্বল্প খরচে চিকিৎসা নিতে পেরে আমরা খুবই আনন্দিত। উপজেলা পর্যায়ে এ ধরনের অপারেশন হলে অনেক মানুষ উপকৃত হবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সোলাইমান হোসেন মেহেদী বলেন,উপজেলা পর্যায়ে অর্থোপেডিক সার্জারিকে অনেক সময় জটিল ও ব্যয়বহুল বলে মনে করা হয়। কিন্তু আধুনিক যন্ত্রপাতি ও প্রশিক্ষিত জনবলের সমন্বয়ে আমরা প্রমাণ করেছি, উপজেলা পর্যায়েও জটিল অপারেশন সম্ভব।”
তিনি আরও বলেন, “বর্তমানে ডাক্তার ও অ্যানেস্থেসিওলজিস্টের ঘাটতির কারণে সব সময় এ ধরনের অপারেশন সম্ভব হয় না। তবে শিঘ্রই জনবল সংকট কাটিয়ে উঠার সম্ভাবনা রয়েছে। তখন নিয়মিতভাবেই এই ধরনের অপারেশন করা সম্ভব হবে। এই সাফল্যের মাধ্যমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভবিষ্যতে আরও উন্নত ও জটিল চিকিৎসা সেবা চালুর আশা করছি।”
এদিকে, উপজেলা পর্যায়ে এ ধরনের অপারেশন সম্পন্ন হওয়ায় স্থানীয়দের চিকিৎসা ব্যয় এবং সময় উভয়ই সাশ্রয় হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
স্থানীয়ভাবে এমন একটি গুরুত্বপূর্ণ সার্জারি সফলভাবে সম্পন্ন হওয়ায় রোগী ও তার পরিবার যেমন সন্তুষ্ট, তেমনি স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও কর্মীরা এটিকে ঘোড়াঘাটবাসীর জন্য একটি নতুন দিগন্তের সূচনা হিসেবে দেখছেন।
এর আগে অর্থোপেডিক অপারেশনের জন্য সাধারণত জেলার সদর হাসপাতাল কিংবা বিভাগীয় শহরের হাসপাতালের উপর নির্ভর করতে হতো। ঘোড়াঘাটে এই অপারেশন সম্পন্ন হওয়ায় আশপাশের এলাকায় ব্যাপক সাড়া পড়েছে।
উল্লেখ্য, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সোলাইমান হোসেন মেহেদী ঘোড়াঘাটসহ নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি অপারেশন ও নিয়মিত চিকিৎসা সেবা প্রদান করে আসছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঘোড়াঘাটে প্রথমবারের মতো অর্থোপেডিক অপারেশন সম্পন্ন

আপডেট সময় : ০৬:০১:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫