সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

শীর্ষ চাল ব্যবসায়ী রশিদ গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৪২:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫ ১৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাসকিং মিল মালিক সমিতির কেন্দ্রীয় সভাপতি ও কুষ্টিয়ার শীর্ষ চাল ব্যবসায়ী আবদুর রশিদকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধভার (১০ সেপ্টেম্বর) সকালে আসামিকে আদালতে সোপর্দ করেছে পুলিশ।

এর আগে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আবদুর রশিদের বিরুদ্ধে প্রতারণার একটি মামলা হয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে অন্তত ১৯টি প্রতারণার মামলায় গ্রেপ্তারি পরোয়ানা আছে বলে জানিয়েছে পুলিশ।

জানা গেছে, প্রতারণামূলকভাবে অর্থ আত্মসাৎ ও পাওনা টাকা ফেরত চাওয়ায় পাওনাদারকে প্রাণনাশের হুমকি ও ভয়ভীতি দেখানো অভিযোগ উঠেছে। এ নিয়ে আবদুর রশিদের বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় মামলা করেন আকিজ অ্যাসেন্সিয়াল লিমিটেডের সহকারী জেনারেল ম্যানেজার তোফায়েল হোসেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, আকিজ গ্রুপের সঙ্গে চাল ব্যবসায়ী আবদুর রশিদের ব্যবসায়িক লেনদেন ছিল। তিনি প্রতারণা করে প্রায় সাড়ে ৫৩ লাখ টাকা আত্মসাৎ করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ ওঠে।

শনিবার বিকেলে আকিজ গ্রুপের এক কর্মকর্তা বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় প্রতারণার অভিযোগে একটি মামলা করেন। বিকেলে কুষ্টিয়া শহরের বটতৈল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

কুষ্টিয়া মডেল থানার ওসি মোশারফ হোসেন বলেন, রাত হয়ে যাওয়ায় আবদুর রশিদকে থানা হাজতে রাখা হয়েছিল। বুধবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

শীর্ষ চাল ব্যবসায়ী রশিদ গ্রেপ্তার

আপডেট সময় : ০৭:৪২:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫