সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

বরিশাল নগরীতে ব্লাকমেইল চক্রের প্রতারণা ফাঁস

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫৭:৫০ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫ ২০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
বরিশাল সদর রোডস্থ প্রেস ক্লাব গলিতে ল্যাব স্টার ডায়াগনস্টিক সেন্টারের রিসিপশনিস্ট বর্ষা আক্তার মীমের একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। নিজেকে দুই দফায় ধর্ষিত হওয়ার অভিযোগ তুলে ধরেন মীম। এ নিয়ে পুরো নগরী জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়। কিন্ত অনুসন্ধান করতেই যেন বেড়িয়ে আসছে ভয়ঙ্কর ভিন্ন তথ্য।
অভিযোগে বর্ষা আক্তার মীম নিজেকে একজন সাংবাদিকের স্ত্রী দাবি করলেও জানা গেছে মীম তার দ্বিতীয় স্ত্রী। কোন এক ফাঁদে ফেলে ঐ সাংবাদিকের সাথে বিয়েতে আবদ্ধ হয় মীম। এরপর থেকে তার ফাঁদের ব্যাপ্তী আরো বেড়ে যায়।
এর আগে গত ১৮ আগস্ট সদর রোড হোটেল শামস এ এক ব্যক্তিকে ফাঁদে ফেলে আড়াই লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। মান বাঁচাতে সরকারী কর্মকর্তা ঐ বেচারা টাকা দিয়ে কেটে পড়ে আর মুখ খুলেননি।
সম্প্রতি ল্যাব স্টার ডায়াগনস্টিকের শেয়ার হোল্ডার বাবুল এবং তার বন্ধু মহিবুল্লাহর বিরূদ্ধে একই ভাবে দুটি অভিযোগ তুলে ভিডিও ছেড়ে দেওয়া হয়। অথচ তিনি কোন আইনগত ব্যবস্থা না নিয়েই ব্লাকমেইল করতে এমনটি করেছেন বলে অভিযোগ উঠেছে।
ইতিমধ্যেই এক সিনিয়র সাংবাদিকের মাধ্যমে চাপ দিয়ে ইজ্জত খোয়ানোর ভয় দেখিয়ে ৫০ হাজার টাকা হাতিয়ে নেয় এই চক্র।
সরেজমিনে অনুসন্ধানে জানা গেছে, অভিযুক্ত মহিবুল্লাহ তার বন্ধু বাবুলের ল্যাবে দু’একবার চা খেতে গিয়েছেন। অভিযোগকারী মিমের সাথে কোন দিন তার ফোন / মোবাইলে কথপোকথনও হয়নি। অনলাইন কিংবা অফলাইন কোন ভাবেই তাদের মধ্যে কোন যোগাযোগ নেই। অথচ একটি ডাহা মিথ্যা অভিযোগ তুলে তার ভিডিও ছড়িয়ে ব্লাকমেইলের চেষ্টা করে যাচ্ছে মীম। যদিও অদ্যাবধি মিম আইনের আশ্রয় নেওয়ার সৎসাহসও দেখায়নি।
এ বিষয়ে মহিবুল্লাহ বলেন, সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট একটি অভিযোগ দিয়ে ব্লাকমেইলের চেষ্টা করছে এই মেয়ে। আমি প্রশাসনের কাছে দাবি করবো তারা যেন স্ব-প্রণোদিত হয়ে এটির তদন্ত করে। পুরো নগরীতে এই চক্রের শিকার অনেকেই হয়েছেন। ইজ্জতের ভয়ে কেউ মুখ খুলছেনা। আমি এ ঘটনার সঠিক তদন্তের মাধ্যমে ন্যায় বিচার প্রত্যাশা করছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বরিশাল নগরীতে ব্লাকমেইল চক্রের প্রতারণা ফাঁস

আপডেট সময় : ০৬:৫৭:৫০ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫