ঝালকাঠিতে মহিলা দলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও সমাবেশ
- আপডেট সময় : ০৫:৪৯:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫ ১৪ বার পড়া হয়েছে
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; hdrForward: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 0;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: off;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 44;

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে জেলা মহিলা দলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে শহরের ফায়ার সার্ভিস মোড় থেকে জেলা মহিলা দলের সভানেত্রী মতিয়া মাহাফুজ জুয়েল এর নেতৃত্বে এক বর্ণাঢ্য র্যালী শুরু হয়।
শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।
র্যালী শেষে প্রেসক্লাবের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশ শুরু হওয়ার আগে ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমানের রুহের মাগফিরাত কামনা ও ১ মিনিট নিরবতা পালন করা হয়।
সমাবেশে জেলা মহিলা দলের সভানেত্রী মতিয়া মাহাফুজ জুয়েল তিনি বলেন আজ আমাদের মহিলা দলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ আমরা খুব আনন্দিত। তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সহ পরিবারের নিহত সকলের রুহের মাগফেরাত কামনায় দোয়া করেন। এবং বেগম খালেদা জিয়া ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ পরিবারের সকলের সুস্থতা কামন করেন।
তিনি খুব দ্রুত একটি নির্বাচন দেওয়ার সরকারের প্রতি আহ্বান জানান এবং বলেন নির্বাচন দ্রুত হলে বিএনপি ক্ষমতা আসবে জনগণ বিএনপিকে ভোট দিবে।
এসময় উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নিগার সুলতানা নিপু,পৌর মহিলা দলের সভানেত্রী রেবা রহমান,নলছিটির উপজেলা সভাপতি মনোয়ারা বেগম রাজাপুর উপজেলার প্রস্তাবিত মহিলা দলের সভাপতি মাহমুদা সহ স্থানীয় মহিলা দলের নেতৃবৃন্দ।
























