সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কে মৃত্যুফাঁদ! ৮টি স্থান দুর্ঘটনাপ্রবণ, বাড়ছে প্রাণহানি; গতিসীমা নিয়ন্ত্রণে সড়ক বিভাগ,ইউএনও ওসির কাছে দ্রুত কার্যকর উদ্যোগের দাবী ঘোড়াঘাটে শিশুর পায়ুপথে বাতাস রক্তারক্ত জখম দোকান মালিক গ্রেফতার ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বিরামপুরে নানা কর্মসূচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন দর্শনায় ক্যাডেট একাডেমিতে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বিএসএফের গুলিতে জীবননগরে বাংলাদেশি আহত স্বর্ণ ব্যবসায়ী আটক ঘোড়াঘাটে মাদকবিরোধী উন্মুক্ত সভা, ৩০ সদস্যের কমিটি গঠন চাঁদপুরে ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ নেতাকর্মীসহ গ্রেপ্তার ৭৪, আটক ১৯ কিশোর ঝালকাঠিতে মাদকবিরোধী মাসুক স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ইকবাল সোবহান চৌধুরীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন

রহমতপুর ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৭:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫ ৫১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি ঃ
বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় হতদরিদ্রদের মাঝে চাল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বাবুগঞ্জ বাজারস্থ নির্ধারিত বিক্রয় কেন্দ্র থেকে চাল বিতরণ কার্যক্রম চলে।

এদিন ১৫ টাকা কেজি দরে মোট ৬০৮ জন সুবিধাভোগীর প্রত্যেকে ৩০ কেজি করে চাল ক্রয় করার সুযোগ পান। এতে প্রায় ১৮ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে। হতদরিদ্র জনগণ এই চাল পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং সরকারের এ ধরনের সহায়তা অব্যাহত রাখার দাবি জানান।

চাল বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার মোঃ মনিরুজ্জামান সৌরভ, ট্যাগ অফিসারের প্রতিনিধি মোহাম্মদ আবু সায়েম এবং কেদারপুর ইউনিয়ন বিএনপি নেতা নোমান সিদ্দিকী সোহাগ। এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা মোঃ জুবায়ের হোসেন ও মোঃ কামরুল হোসেন।

এ ধরনের কর্মসূচি সামাজিক নিরাপত্তা বলয়ে বিশেষ ভূমিকা রাখছে বলে মন্তব্য করেন উপস্থিত সকলে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

রহমতপুর ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন

আপডেট সময় : ০৫:৪৭:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫