সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

ভোলায় ঘরে ঢুকে খতিবকে কুপিয়ে হত্যা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩৪:১৮ পূর্বাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫ ১৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
ভোলায় ঘরে ঢুকে মাওলানা আমিনুল হক নোমানী নামে এক মসজিদের খতিব ও মাদ্রাসার মুহাদ্দিসকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (০৬ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে ভোলা সদর উপজেলার উত্তর চর নোয়াবাদ এলাকায় মাওলানা এনামুল হকের বাড়িতে এ ঘটনা ঘটে।

মাওলানা আমিনুল ইসলাম নোমানী (৪৫) ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসার মুহাদ্দিস ও সদর উপজেলা মসজিদের খতিব। তিনি ভোলায় ইসলামী ঐক্য আন্দোলনের জেলা সেক্রেটারি হিসেবে দায়িত্বে ছিলেন। এ ঘটনায় বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইমান আকিদা সংরক্ষণ কমিটি, ইসলামিয়া ঐক্য আন্দোলনসহ বিভিন্ন সংগঠন ভোলা শহরে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাওলানা আমিনুল ইসলাম নোমানী এশারের নামাজ পড়ে বাসায় যাওয়ার কিছুক্ষণ পর পথচারীরা তার চিৎকার শুনে সেখানে যান। ঘরের দরজা বন্ধ থাকায় দরজা ভেঙে ঘরের ভেতর প্রবেশ করে তার রক্তাক্ত দেহ মাটিতে পরে থাকতে দেখেন। পরে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাওলানা আমিনুল ইসলামের স্ত্রী তজুমদ্দিনে তার শ্বশুরবাড়িতে বেড়াতে যাওয়া ও একমাত্র সন্তান লক্ষ্মীপুরে পড়াশোনা করার কারণে আজ তিনি বাসায় একাই ছিলেন।

মাওলানা আমিনুল ইসলাম নোমানী দীর্ঘ ১৫ বছর ধরে মাদ্রাসায় চাকরি ও মসজিদের খতিবের দায়িত্ব পালন করেন। অপরদিকে সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের তার বাড়িতে প্রতিষ্ঠিত একটি মাদ্রাসাও পরিচালনা করছিলেন।

ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মোবাশ্বিরুল হক নাঈম জানান, কেন কী কারণে এ হত্যার ঘটনা ঘটেছে এখন পর্যন্ত আমরা কিছুই জানতে পারিনি।

ভোলা সদর থানার এস আই ফাইজুল হক জানান, আমরা লাশের সুরতহাল ও ময়নাতদন্তের পর বিষয়টি বলতে পারব কেন কী কারণে এ ঘটনা ঘটেছে। তবে তাকে বেপরোয়া কুপিয়ে হত্যা করা হয়েছে।

এমন পৈচাশিক ঘটনার প্রতিবাদে ভোলা শহরে রাত সাড়ে ১০টার দিকে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইমান আকিদা সংরক্ষণ কমিটি, ইসলামী ঐক্য আন্দোলনসহ বিভিন্ন ইসলামী সংগঠনগুলো।

এ সময় বক্তারা প্রশাসনকে উদ্দেশ করে বলেছেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে চিরুনি অভিযান চালিয়ে প্রকৃত খুনিদের গ্রেপ্তার করতে হবে। তা না হলে কঠোর আন্দোলনের হুমকি দিয়ে রোববার (০৭ সেপ্টেম্বর) হরতালের ঘোষণা দেন তারা।

সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামের সদর উপজেলা আমির মাওলানা কামাল হোসাইন, পৌর আমির জামাল উদ্দিন, উপাধ্যক্ষ মোবাশ্বিরুল হক নাঈম হেফাজতে ইসলামের জেলা সভাপতি মাওলানা মিজানুর রহমান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ভোলায় ঘরে ঢুকে খতিবকে কুপিয়ে হত্যা

আপডেট সময় : ০৬:৩৪:১৮ পূর্বাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫