সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২৫:৪৬ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫ ২০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম
গাইবান্ধার সুন্দরগঞ্জে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। অভিযুক্তরা হলেন- সজিব (২০), সোহেল রানা (১৮) ও নাহিদ ইসলাম (১৯)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে ভুক্তভোগীকে গুরুত্বপূর্ণ কথা আছে বলে তাকে বাড়ির বাহিরে আসতে বলেন সজিব। এরপর ওই কিশোরীকে নানা প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে কিছুটা দূরে নিয়ে যান তিনি। তারপর পাশের একটি বাঁশবাগানে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে সজিবের দুই বন্ধু নাহিদ ও সোহেল পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায়। দুই পথচারী তার কাছে ঘটনার বিস্তারিত জেনে সেখান থেকে উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেন।

এদিকে, ওই কিশোরী শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিলে পুলিশ ভিকটিমকে উদ্ধার করে থানায় ভিকটিম সাপোর্ট সেন্টারে নিয়ে আসে। শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে তাকে ডাক্তারি পরীক্ষার জন্য গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সুন্দরগঞ্জ থানার ওসি আব্দুল হাকিম আজাদ বলেন, সংঘবদ্ধ ধর্ষণের শিকার ওই কিশোরীকে উদ্ধার করে ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়েছিল। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে একটি অভিযোগ করেছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। তিনি আরও বলেন, শনিবার সকালে ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ

আপডেট সময় : ০২:২৫:৪৬ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫