০৫ মার্চ ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন, ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি, বৃহস্পতিবার, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
ঝালকাঠিতে সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠিতে গভীর রাতে অগ্নিকাণ্ডে দোকান পুড়ে ছাই ১৫ লাখ টাকার ক্ষতি জীবননগর বিএনপি নেতা ময়েনের নামে ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ২০০৮-এ তারেক রহমানের আলোচিত জামিন রায়, ওপরে থেকে বার্তা ছিল, কোনোভাবেই জামিন নয়। তবু আইন মেনেই সিদ্ধান্ত’ সাবেক বিচারপতি জয়নুল আবেদীন ফেইজবুকের আলোচনায় কলাপাড়ায় যুবদলনেতার বিরুদ্ধে ব্যবসায়ীকে হত্যার অভিযোগ। ১৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত ৩ টি সড়ক উদ্বোধন করলেন পৌর প্রশাসক কালকিনিতে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান। সরিয়ে দেওয়া হলো বরিশালের ডিআইজিকে, নতুন দায়িত্বে মোস্তাফিজুর রহমান স্ত্রীর মামলায় গ্রেপ্তার, জামিনে বেরিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসী স্বামী নিহত তথ্যভিত্তিক উদ্যোগে দিনাজপুর-৬-এ উন্নয়নের নতুন গতি চান ডা. এজেড এম জাহিদ হোসেন
ধানের শীষে ভোট দিলে কেউ না খেয়ে থাকবে না বলেছেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন

ধানের শীষে ভোট দিলে কেউ না খেয়ে থাকবে না বলেছেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধিঃ
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস-চেয়ারম্যান এডভোকেট জয়নুল আবেদীন বলেছেন, ধানের শীষ ভোট দিলে জিতবে বাংলাদেশ , ধানের শীষে ভোট দিলে কেউ না খেয়ে থাকবে না। ধানের শীষ ও তারেক রহমান তরুণ প্রজন্মের অহংকার।
তিনি ৫ সেপ্টেম্বর শুক্রবার দুপুর ১২ টার সময় উপজেলার মাধবপাশা হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত এ সম্মেলনে বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়ন বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। দীর্ঘ ১৭ বছর পর অনুষ্ঠিত ইউনিয়ন বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনে মাধবপাশা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোঃ ওয়াহিদুল ইসলাম খান সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা দক্ষিণ বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট আবুল কালাম শাহীন, বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সুলতান আহম্মেদ খান ও সদস্য সচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্স।

এছাড়া সম্মেলনে বক্তব্য রাখেন দুলাল চন্দ্র সাহা, মোস্তাফিজুর রহমান টুলু, আরিফুর রহমান শিমুল সিকদার, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রাজন শিকদার প্রমূখ।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট জয়নুল আবেদিন আরো বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আপোষ করেননি বলেই জনগণের কাছে তার ব্যাপক জনপ্রিয়তা। বর্তমানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সারা দেশে বিএনপির কার্যক্রম চলছে। আপনার ঐক্যবদ্ধ হয়ে দলের জন্য কাজ করেন। ইনশাআল্লাহ আগামীতে ধানের শীষ ক্ষমতায় আসবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019