সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

বাবুগঞ্জে ভোটকেন্দ্র সরিয়ে নেওয়ার ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ কর্মসূচি ও স্মারকলিপি প্রদান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০০:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫ ২১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাবুগঞ্জ (বরিশাল)প্রতিনিধি ঃ
বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ভোটকেন্দ্র সরিয়ে নেওয়ার ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী।
বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) সকাল ১১ টায় বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সাধারণ জনগণের উদ্যোগে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। মানববন্ধন কর্মসূচির শেষে বাবুগঞ্জ ছবিগুলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে একটি স্মারকলি প্রদান করেন।

বক্তারা জানান, দীর্ঘদিন ধরে ২২ নম্বর ছানি কেদারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৯ নম্বর ওয়ার্ডের ভোটগ্রহণ হয়ে আসছে। কিন্তু এখন কিছু অসাধু মহল রাজনৈতিক প্রভাব খাটিয়ে ভোটকেন্দ্রটি সুগন্ধা নদীর অপরপ্রান্তে সরিয়ে নেওয়ার পাঁয়তারা করছে, যা সাধারণ মানুষের জন্য ভোগান্তির কারণ হবে।
তারা আরও বলেন, নদীপথ পাড়ি দিয়ে বিপদজনকভাবে ভোট দিতে যেতে হবে—এটি অমানবিক ও অযৌক্তিক।

মানববন্ধনে বক্তারা নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, পূর্বের কেন্দ্রেই ভোটগ্রহণের ব্যবস্থা নিশ্চিত করতে হবে, অন্যথায় সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলনে যেতে বাধ্য হবেন তারা।
স্থানীয় সমাজসেবক ও ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ কাওসার হোসেন এর সভাপতিত্বে এবং মোহাম্মদ সাইফুল ইসলাম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল বাসার হাওলাদার, আবুল কালাম হাওলাদার, মোঃ খলিলুর রহমান মামুন, মোঃ সবুজ, মোঃ আজাদ, মোঃ সাইদুজ্জামান ফরিদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেদারপুর ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ড সভাপতি মোঃ হুমায়ুন, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেদারপুর ইউনিয়ন সভাপতি এনায়েত হোসেন খোকন ও আব্দুর রাজ্জাক বাচ্চু।

বক্তারা সকলেই একমত হয়ে কেন্দ্রটি পূর্বের স্থানে বহাল রাখার দাবি জানান এবং ষড়যন্ত্রমূলকভাবে কেন্দ্র স্থানান্তরের প্রচেষ্টার তীব্র প্রতিবাদ জানান। তারা প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি গ্রহণের হুঁশিয়ারি দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাবুগঞ্জে ভোটকেন্দ্র সরিয়ে নেওয়ার ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ কর্মসূচি ও স্মারকলিপি প্রদান

আপডেট সময় : ০৮:০০:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫