সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

ঘোড়াঘাটে স্বামী-স্ত্রী মিলে ইজিবাইক ছিনতাই স্বামী গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫৮:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫ ২২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহতাব উদ্দিন আল মাহমুদ, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে স্বামী-স্ত্রী মিলে চালককে অজ্ঞান করে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ইজিবাইকসহ চক্রের সদস্য স্বামী মোঃ শফিউল ইসলামকে (৩৬) গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাতে বগুড়ার ধুনট উপজেলার বহালগাছা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার শফিউল ইসলাম (৩৬) উপজেলার সিংড়া ইউনিয়নের মগলিসপুর এলাকার মৃত আনছার আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৭ আগস্ট সকালে আপেল মাহমুদ ইজিবাইক চালানোর জন্য বের হন। এসময় যাত্রীবেশে এক দম্পতি পার্শ্ববর্তী থানার স্বপ্নপুরি পার্ক দেখার জন্য ইজিবাইকটি ভাড়া নেন। সেখান থেকে ঘুরে ফেরার পথে যাত্রীবেশী অজ্ঞান পার্টির সদস্য এই স্বামী-স্ত্রী মিলে ইজিবাইকের চালকের সঙ্গে ভাব গড়ে তোলেন।
একপর্যায়ে তারা চেতনানাশক মিশ্রিত সিগারেট খাইয়ে চালককে উপজেলার ফুটানি বাজার ঈদগাহ মাঠের পেছনে কাঁচা রাস্তার পাশে ফেলে রেখে ২ লাখ ৮০ হাজার টাকা দামের তার ইজিবাইকটি এবং একটি অ্যান্ড্রয়েড ফোন নিয়ে চম্পট দেয়। এ ঘটনায় ইজিবাইকের মালিক বাদী হয়ে ৩ জনকে আসামি করে থানায় মামলা করেন।
এরপর পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে বগুড়া জেলার ধুনট উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের বহালগাছা এলাকায় অভিযান চালিয়ে শফিউল ইসলামকে গ্রেপ্তার করে। পরে তার তথ্যের ভিত্তিতে ইজিবাইকটি ওই এলাকার আসামি শফিউল ইসলামের শ্বশুরবাড়ি থেকে উদ্ধার করা হয়।
এ বিষয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, গ্রেপ্তার আসামিকে বুধবার দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিকেও গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঘোড়াঘাটে স্বামী-স্ত্রী মিলে ইজিবাইক ছিনতাই স্বামী গ্রেফতার

আপডেট সময় : ০৭:৫৮:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫