০৯ মার্চ ২০২৬, ০২:৫২ অপরাহ্ন, ১৯শে রমজান, ১৪৪৭ হিজরি, সোমবার, ২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
চুয়াডাঙ্গায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত জেলগেটে আ.লীগ নেতাকে মালা দিয়ে বরণ করলেন বিএনপির এমপি বাবুগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ঝিনাইদহে পাম্পে তেল নিতে গিয়ে কর্মচারীদের পিটুনিতে যুবক নিহত বিরামপুরে অসহায় পরিবারের জমির ফলের গাছ কেটে নিধনের অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসার দাবি চুয়াডাঙ্গা সীমান্তে জ্বালানী তেল পাচার রোধে বিজিবি মোতায়েন ও তল্লাশি জোরদার মেঘনায় অভয়াশ্রমে মাছ ধরতে গিয়ে মৎস্য কর্মকর্তাদের ওপর হামলার চেষ্টা, দুই জেলে আটক চুয়াডাঙ্গায় ভোরে নামাজ শেষে রাস্তায় ইজিবাইকের ধাক্কায় মৃত্যু ১ বিরামপুরে পিতাকে বেধড়ক মারধর ও দাড়ি টেনে ছিঁড়ে ফেলার অভিযোগ, ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ সাবেক দুই উপদেষ্টাকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভের ঘোষণা জামায়াতের
‎বিরামপুরে ছিনতাই কৃত প্রাইভেট কার উদ্ধার আন্ত: চক্রের পাঁচ জন আটক

‎বিরামপুরে ছিনতাই কৃত প্রাইভেট কার উদ্ধার আন্ত: চক্রের পাঁচ জন আটক



‎শফিকুল ইসলাম দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুর বিরামপুরে প্রাইভেট কার কেনাবেচার সময় ছিনতাই চক্রের ৫ সদস্যকে আটক করেছে বিরামপুর থানা পুলিশ। আটককৃতদের মধ্যে রয়েছেন মাহবুব আলম বকুল (৫২) সে বিরামপুর পৌরশহরের চাঁদপুর গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে। এছাড়াও বিরামপুর পৌরশহরের শিমুলতলী গ্রামের মৃত আঃ হান্নানের ছেলে আবু
‎বিরামপুরে ছিনতাই কৃত প্রাইভেট কার উদ্ধার আন্ত: চক্রের পাঁচ জন আটক


‎শফিকুল ইসলাম দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুর বিরামপুরে প্রাইভেট কার কেনাবেচার সময় ছিনতাই চক্রের ৫ সদস্যকে আটক করেছে বিরামপুর থানা পুলিশ। আটককৃতদের মধ্যে রয়েছেন মাহবুব আলম বকুল (৫২) সে বিরামপুর পৌরশহরের চাঁদপুর গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে। এছাড়াও বিরামপুর পৌরশহরের শিমুলতলী গ্রামের মৃত আঃ হান্নানের ছেলে আবু হোসেন মোস্তফা কামাল (২৯), রংপুরের বালুয়া মাসুমপুর মিঠাপুকুর গ্রামের মৃত ওমর আলীর ছেলে সাখাওয়াত হোসেন (৫২), নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার মৃত তোতা মিয়ার ছেলে কামরুল হোসেন (৪১),একি এলাকার মৃত আম্বর আলীর ছেলে মাসুদ রানা অরফে শুভ (৩২)। ঘটনায় জানা যায়,শনিবার গাজীপুর রূপগঞ্জ এলাকা থেকে একটি প্রাইভেট কার ছিনতাই হয়। এ ঘটনায় রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের হয়েছে। আজ মঙ্গলবার বিরামপুর উপজেলার কলেজ বাজার এলাকায় উক্ত ছিনতাইকৃত গাড়িটি ৯ লক্ষ টাকায় বিক্রির চেষ্টা অব্যাহত ছিল। এ সময় গাড়ি ক্রয়ের উদ্দেশ্যে ঘটনাস্থলে উপস্থিত হন বগুড়া শেরপুরের মাইস্যা কার হাউসের প্রোপাইটর মোয়াজ্জেম হোসেন। তিনি সতর্কতার সঙ্গে বিআরটিএ’র মাধ্যমে গাড়িটির প্রকৃত মালিকানা যাচাই করে মালিককে অবহিত করেন। মালিক নিশ্চিত করেন যে,গাড়িটি শনিবারই ছিনতাই হয়েছে। পরবর্তীতে মোয়াজ্জেম হোসেনের তথ্য অনুসারে বিরামপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। ঘটনাস্থল থেকে পুলিশ ৫ জনকে আটক করে এবং গাড়িটি থানার হেফাজতে রাখেন। বগুড়ার ব্যবসায়ী মোয়াজ্জেম হোসেনের তাৎক্ষণিক সতর্কতা ও সাহসিক পদক্ষেপের কারণে গাড়িটি উদ্ধার সম্ভব হয়েছে বলে এলাকাবাসী মনে করছেন।
‎এ বিষয়ে বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক জানান, ছিনতাইকৃত গাড়ি ও আটককৃতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019