সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার

বাবুগঞ্জ টিচার্স ক্লাবের সাবেক সভাপতির স্থানান্তরজনিত সম্মাননা ও নতুন সদস্য বরণ অনুষ্ঠান সম্পন্ন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০২:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫ ৩২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাবুগঞ্জ(বরিশাল) প্রতিনিধি ঃ
বাবুগঞ্জ টিচার্স ক্লাবের সাবেক সভাপতি সভাপতি অধ্যাপক এস.এম. খলিলুর রহমানকে স্থানান্তর জনিত বিদায়ী সংবর্ধনা ও সম্মাননা জানানো হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ক্লাবের নিজস্ব নতুন ভবনে এক অনাড়ম্বর অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়। এছাড়াও একই অনুষ্ঠানে নতুন ২০ জন নতুন সদস্যকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়েছে।

বাবুগঞ্জ টিচার্স ক্লাবের সভাপতি অধ্যাপক শাহে আলম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এইচ.এম. শাহজাহান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক উপাধ্যক্ষ মকবুল হোসেন, সাবেক সভাপতি খলিলুর রহমান, সহ সভাপতি মো. মাসুদ আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আবু জাফর মুহাম্মাদ সালেহ, সদস্য অধ্যাপক গোলাম হোসেন, মো. ফারক হোসেন, অপু চন্দ্র দাস, মঞ্জুর রহমান টুটুল, সাখাওয়াত হোসেন, মো. নুরুল হক, মো. মনোয়ার হোসেন, তহমিনা আক্তার, দিলিপ কুমার পাল, কাজী এনায়েত হোসেন, অধ্যাপক মোক্তার হোসেন, বাবুগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ আরিফ হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বিদায়ী সভাপতি এস.এম. খলিলুর রহমানের কর্মজীবন, সততা ও নেতৃত্বগুণের ভূয়সী প্রশংসা করেন। তার ক্লাবের জন্য রেখে যাওয়া অবদান ও দায়িত্বশীল ভূমিকাকে শিক্ষকমহলে অনুকরণীয় বলে উল্লেখ করেন উপস্থিত অতিথিরা।

অনুষ্ঠানে ক্লাবের সদস্যরা এস.এম. খলিলুর রহমানকে ক্রেস্ট ও ফুল দিয়ে সম্মাননা জানান। অধ্যাপক এস. এম. খলিলুর রহমান তার দীর্ঘ ৪০ বছরের কর্মময় জীবনে বাবুগঞ্জ ডিগ্রি কলেজে অধ্যাপনার মতো মহান পেশায় নিয়োজিত ছিলেন। শিক্ষকতা পেশার পাশাপাশি তিনি বাবুগঞ্জ উপজেলা টিচার্স ক্লাবের অন্যতম সংগঠক ও নিবেদিতপ্রাণ সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

শিক্ষাক্ষেত্রে তার নিষ্ঠা, দায়িত্ববোধ ও অবদানের স্বীকৃতিস্বরূপ এবং কর্মস্থল বাবুগঞ্জ থেকে নিজ জেলায় সদ্য স্থানান্তরের প্রেক্ষিতে বাবুগঞ্জ টিচার্স ক্লাব কর্তৃক এক সম্মাননা ও বিদায় অনুষ্ঠান আয়োজন করা হয়।

এই আয়োজনের মাধ্যমে সহকর্মীরা অধ্যাপক খলিলুর রহমানকে হৃদয় থেকে শ্রদ্ধা ও শুভেচ্ছা জানান। একজন আদর্শ শিক্ষক হিসেবে তিনি বাবুগঞ্জে শিক্ষাজীবনের এক উজ্জ্বল দৃষ্টান্ত রেখে গেলেন।

##

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাবুগঞ্জ টিচার্স ক্লাবের সাবেক সভাপতির স্থানান্তরজনিত সম্মাননা ও নতুন সদস্য বরণ অনুষ্ঠান সম্পন্ন

আপডেট সময় : ০৯:০২:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫