সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

বিজয়নগরে পুলিশের অভিযানে নারীসহ ২ মাদক কারবারি গ্রেফতার।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪১:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫ ২২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় পুলিশ পৃথক অভিযান চালিয়ে এক নারীসহ দুইজনকে মাদকসহ গ্রেফতার করেছে। মঙ্গলবার (২৬ আগস্ট) ভোরে ও সকালে উপজেলার বিষ্ণুপুর এবং সিঙ্গারবিল ইউনিয়নে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে ২০ বোতল স্কফ সিরাপ এবং ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

বিজয়নগর থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর প্রায় ৪টার দিকে উপজেলার ৮নং বিষ্ণুপুর ইউনিয়নের পূর্বপাড়া গ্রামে একটি অভিযান পরিচালনা করা হয়। এ সময় গ্রামের মামুন মিয়া (৩০) নামে এক ব্যক্তির বসতঘরে তল্লাশি চালিয়ে ২০ বোতল ভারতীয় স্কফ সিরাপ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে পুলিশ মামুনকে গ্রেফতার করে। তিনি ওই গ্রামের আব্দুস সালাম ও মর্জিনা বেগম দম্পতির ছেলে।

অপরদিকে, একইদিন সকালে উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের মেরাশানী এলাকায় আরেকটি অভিযানে নামে পুলিশ। এলাকার সহিদুল ইসলাম নামে এক ব্যক্তির বাড়ির সামনের পাকা রাস্তার ওপর থেকে ফুল বানু (৪৫) নামের এক নারীকে ২ কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। ফুল বানু আখাউড়া পৌর এলাকার গোপাল মেম্বারের বাড়ির ভাড়াটিয়া এবং তার স্থায়ী ঠিকানা রাধানগর (হোসনার বাড়ি) বলে জানিয়েছে পুলিশ।

বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম, আজকের ক্রাইম নিউজ কে অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বিজয়নগরে পুলিশের অভিযানে নারীসহ ২ মাদক কারবারি গ্রেফতার।

আপডেট সময় : ০৫:৪১:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫