সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে বরিশাল বিভাগীয় সভা অনুষ্ঠিত হয়েছে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১০:২০ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫ ২০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদ:

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে বরিশাল বিভাগের সকল জেলা রেড ক্রিসেন্ট ইউনিটসমূহের কার্যক্রম আরও সুসংগঠিত ও সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে অর্ধদিবসব্যাপী “Sensitization Meeting for Election of BDRCS Branch Committee” অনুষ্ঠিত হয়।

গত ২৫ আগস্ট ২০২৫ খ্রি. তারিখে বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার জনাব মোঃ রায়হান কাওছার।

সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) জনাব মোঃ সোহরাব হোসেন (যুগ্মসচিব), বরিশাল জেলার জেলা প্রশাসক জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেন, পটুয়াখালী জেলার জেলা প্রশাসক জনাব আবু হাসনাত মোহাম্মদ আরেফীন, পিরোজপুরের জেলা প্রশাসক জনাব মোহাম্মদ আশরাফুল আলম খান, ঝালকাঠির জেলা প্রশাসক জনাব আশরাফুর রহমান, ভোলার জেলা প্রশাসক জনাব মোঃ আজাদ জাহান এবং বরগুনার জেলা প্রশাসক জনাব মোহাম্মদ শফিউল আলম। এছাড়াও বরিশাল বিভাগের সকল রেড ক্রিসেন্ট জেলা ইউনিটের প্রতিনিধিবৃন্দ ও ইউনিট লেভেলের কর্মকর্তাগণ সভায় অংশগ্রহণ করেন।

সভায় নির্দিষ্ট বিষয়ের উপর সেশন পরিচালনা করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় সদর দপ্তরের ইউনিট অ্যাফেয়ার্স বিভাগের পরিচালক ইমাম জাফর সিকদার, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক সায়মা ফেরদৌসী, আইএফআরসি’র সিনিয়র ম্যানেজার মোঃ অদিত শাহ দূর্জয় এবং ব্রিটিশ রেড ক্রসের প্রোজেক্ট ম্যানেজার মোঃ কামরুল হাসান।

সভায় রেড ক্রস ও রেড ক্রিসেন্ট আন্দোলনের ইতিহাস, পটভূমি, বর্তমান কার্যক্রম, ইউনিটসমূহের কার্যনির্বাহী কমিটির নির্বাচন প্রক্রিয়া এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভার উদ্দেশ্য ছিল ইউনিট পর্যায়ে কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধি ও নির্বাচন প্রক্রিয়া বিষয়ে সংশ্লিষ্টদের মধ্যে সচেতনতা সৃষ্টি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে বরিশাল বিভাগীয় সভা অনুষ্ঠিত হয়েছে

আপডেট সময় : ০৫:১০:২০ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫