সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কে মৃত্যুফাঁদ! ৮টি স্থান দুর্ঘটনাপ্রবণ, বাড়ছে প্রাণহানি; গতিসীমা নিয়ন্ত্রণে সড়ক বিভাগ,ইউএনও ওসির কাছে দ্রুত কার্যকর উদ্যোগের দাবী ঘোড়াঘাটে শিশুর পায়ুপথে বাতাস রক্তারক্ত জখম দোকান মালিক গ্রেফতার ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বিরামপুরে নানা কর্মসূচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন দর্শনায় ক্যাডেট একাডেমিতে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বিএসএফের গুলিতে জীবননগরে বাংলাদেশি আহত স্বর্ণ ব্যবসায়ী আটক ঘোড়াঘাটে মাদকবিরোধী উন্মুক্ত সভা, ৩০ সদস্যের কমিটি গঠন চাঁদপুরে ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ নেতাকর্মীসহ গ্রেপ্তার ৭৪, আটক ১৯ কিশোর ঝালকাঠিতে মাদকবিরোধী মাসুক স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ইকবাল সোবহান চৌধুরীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন

আহ্বায়ক আঃ করিম, সদস্য সচিব রাজন সিকদার রহমতপুর ইউনিয়ন বিএনপির ৭১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১১:০৯ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫ ৫৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাইফুল ইসলাম বাবুগঞ্জ ঃ
বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের পুরাতন কমিটি বিলুপ্ত করে ইউনিয়ন বিএনপি’র নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মো. সুলতান আহমেদ খান ও সদস্য সচিব মো. অহিদুল ইসলাম প্রিন্স স্বাক্ষরিত এ কমিটি অনুমোদন দেওয়া হয়।

নতুন গঠিত কমিটিতে উপজেলা বিএনপি নেতা আব্দুল করিম হাওলাদারকে আহ্বায়ক এবং বিএনপি নেতা মো. রাজন শিকদারকে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়েছে। ৭১ সদস্য বিশিষ্ট এই আহ্বায়ক কমিটি ২৫ আগস্ট সোমবার দুপুরে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

বাবুগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব মো. অহিদুল ইসলাম প্রিন্স জানান, নবগঠিত কমিটি আগামী তিনদিনের মধ্যে রহমতপুর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ড ইউনিট কমিটি গঠন করবেন। এরপর সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ ইউনিয়ন কমিটি ঘোষণা করা হবে।

এদিকে রাজন শিকদারকে সদস্য সচিব মনোনীত করায় রহমতপুর ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলসহ বিভিন্ন সহযোগী সংগঠনের মধ্যে ব্যাপক উৎসাহ ও আনন্দের সৃষ্টি হয়েছে। নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আহ্বায়ক আঃ করিম, সদস্য সচিব রাজন সিকদার রহমতপুর ইউনিয়ন বিএনপির ৭১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন

আপডেট সময় : ১২:১১:০৯ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫