সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

বানারীপাড়ায় বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক এম এ কাদের আর নেই

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫৪:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫ ১৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,
বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া ডিগ্রি কলেজের জীববিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ৭১’র রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা এম. এ.কাদের (৭৫) আর নেই। বৃহস্পতিবার (২১ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি………….রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিল রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক ছেলেসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। তিনি বানারীপাড়া পৌর শহরের ৩নং ওয়ার্ডের বাসিন্দা। শুক্রবার (২২ আগস্ট) বাদ জুমা বানারীপাড়া পৌর শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে তার প্রথম জানাজা ও গার্ড অব অনার অনুষ্ঠিত হয় । এসময় বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ বায়েজিদুর রহমান,ওসি মোঃ মোস্তফা প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে এদিন বাদ আসর উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়নের ভবানীপুর গ্রামের বাড়িতে দ্বিতীয় দফা জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিন্দ্রায় শায়িত করা হয়। এদিকে তার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বানারীপাড়ায় বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক এম এ কাদের আর নেই

আপডেট সময় : ০২:৫৪:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫