সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

বাবুগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচি – চাল ওজনে কম দেয়ায় জুতাপেটা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৮:০৪ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫ ১০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি।।
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণের সময় ডিলারের বিরুদ্ধে ওজনে কম দেয়ার অভিযোগ উঠেছে। অভিযোগের সত্যতা মেলায় উত্তেজিত এক নারী উপকারভোগী ক্ষোভ প্রকাশ করে প্রকাশ্যে ডিলারের নিযুক্ত লোক স্থানীয় ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক মুক্তার হোসেনকে জুতাপেটা করেছেন স্থানীয় ফাতেমা বেগম নামের এক নারী।

ঘটনাটি ঘটেছে বুধবার (২০ আগস্ট) বিকেলে উপজেলার দেহের গতি ইউনিয়নের রাহুতকাঠি একটি চাল বিতরণ কেন্দ্রে। স্থানীয় সূত্রে জানা গেছে, চালের বস্তায় বরাদ্দ অনুযায়ী ৩০ কেজি থাকার কথা থাকলেও অনেক উপকারভোগী ৩-৪ কেজি কম পাচ্ছেন বলে অভিযোগ করেন। এক পর্যায়ে এক নারী উপকারভোগী সরাসরি ওজন মেপে দেখেন চাল কম। এরপর তিনি জুতাসহ ডিলারের নিযুক্ত লোকের ওপর চড়াও হন।

এ বিষয়ে সংশ্লিষ্ট ইউনিয়নের ট্যাগ অফিসার ও উপসহকারী কৃষি কর্মকর্তা আতিকুর রহমান সুমন জানান, চাল ওজনে যেন কম না হয় তার জন্য ডিলারকে আমি বলেছিলাম। ঘটনার সময় আমি ঘটনাস্থলে ছিলাম না। ফলে এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ঘটেছে বিষয়টি আসলেই দুঃখজনক।

এ বিষয়ে ডিলারের নিযুক্ত ব্যক্তি মোক্তার হোসেন জানান, ডিলার মোঃ শফিকুল ইসলাম আমাকে এক কেজি করে চাল কম দিতে নির্দেশনা দিয়েছেন আমি সেই অনুযায়ী কাজ করেছি। ফলে একজন সুবিধাভোগী নারীর সাথে ওজন কম নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে তিনি আমাকে তার পায়ের জুতা দিয়ে আঘাত করেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট ডিলার ও দেহেরগতি ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ শফিকুল ইসলাম ওজনে কম দেয়ার বিষয়টি সাংবাদিকদের কাছে অস্বীকার করেন, তবে তার নিযুক্ত লোকের উপর হামলার ঘটনাটি অনাকাঙ্ক্ষিত বলে জানান।

এ বিষয় বাবুগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা রুবিনা পারভীন সাংবাদিকদের বলেন, ওজনে কম দেওয়া ও মারধরের বিষয়টি তিনি জানেন না। তবে বিষয়টি খোঁজখবর নিচ্ছেন।

উল্লেখ্য, সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির মাধ্যমে গরিব ও অসহায় মানুষদের সাশ্রয়ী মূল্যে চাল সরবরাহ করা হয়। কিন্তু সেখানে এমন অনিয়মের ঘটনায় জনমনে ক্ষোভ বিরাজ করছে। উপকারভোগীদের দাবি, ডিলারদের কার্যক্রম তদারকিতে আরও কঠোর হতে হবে এবং অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে।

#

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাবুগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচি – চাল ওজনে কম দেয়ায় জুতাপেটা

আপডেট সময় : ০৬:০৮:০৪ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫