সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

বিজয়নগর উপজেলায় কৃষাণীদের মাঝে বিনামূল্যে কীটনাশক স্প্রে ও সেফটি কিট বিতরণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫০:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫ ১৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্টাফ রিপোর্টার
আজকের ক্রাইম নিউজ।

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের
ফ্লাড রিকনস্ট্রাকশন ইমারজেন্সি এসিসটেন্স প্রজেক্টের আওতায় উপজেলার ১০ টি ইউনিয়নের ৯০ টি কৃষক-কৃষাণী গ্রুপের মাঝে বিনামূল্যে ন্যাপসেক স্প্রেয়ার ও সেফটি কিট বিতরণ করা হয়।

সোমবার ( ১৮ আগস্ট) দুপুরে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

কৃষি খাতে নারীর অংশগ্রহণ কে মূল্যায়িত করতে কৃষক গ্রুপ থেকে নির্বাচিত প্রতিনিধি হিসেবে ৯০ জন কৃষাণীর হাতে এই স্প্রেয়ারগুলো তুলে দেওয়া হয়।
প্রতিটি সেটে রয়েছে একটি ন্যাপসেক স্প্রেয়ার, একজোড়া গামবুট, একজোড়া গ্লাভস ও একটি ফেইস মাস্ক।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মো. আজিজুর রহমান, অতিরিক্ত পরিচালক, ডিএই, কুমিল্লা অঞ্চল, কুমিল্লা মহোদয় তাঁর বক্তব্যে নিরাপদ কৃষি পদ্ধতির ওপর জোর দেন। তিনি বলেন, “বাংলাদেশের অর্থনীতিতে কৃষির ভূমিকা অপরিসীম। কিন্তু আমাদের কৃষকরা অনেক সময় সনাতন পদ্ধতিতে কাজ করেন, যার ফলে ফসলের উৎপাদন কমে যায় এবং কৃষকদের স্বাস্থ্য ঝুঁকি বাড়ে। ন্যাপস্যাক স্প্রেয়ারের মতো আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে কৃষকরা একদিকে যেমন রাসায়নিক সার ও কীটনাশকের অপচয় কমাতে পারবেন, তেমনি ফসলের ফলনও বাড়বে।

বিশেষ অতিথি, ড. মোস্তফা এমরান হোসেন, উপপরিচালক, ডিএই, ব্রাহ্মণবাড়িয়া মহোদয় বলেন, আমাদের লক্ষ্য শুধু উৎপাদন বাড়ানো নয়, বরং নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাদ্য উৎপাদন নিশ্চিত করা। সঠিকভাবে স্প্রেয়ার ব্যবহার করলে ফসলে কীটনাশকের অতিরিক্ত ব্যবহার কমে যাবে, যা আমাদের পরিবেশ এবং জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

উপজেলা কৃষি কর্মকর্তা জনাব জিয়াউল ইসলাম বলেন, “কৃষিক্ষেত্রে নারীর অংশগ্রহণ দিন দিন বাড়ছে। এই প্রকল্পের মাধ্যমে আমরা শুধু কৃষি উপকরণই দিচ্ছি না, বরং নারী কৃষকদের ক্ষমতায়ন এবং তাদের অর্থনৈতিক স্বাবলম্বীতা নিশ্চিত করার জন্য কাজ করছি। এই ন্যাপসেক স্প্রেয়ারগুলো ফসলের রোগবালাই দমনে তাদের কাজকে অনেক সহজ করবে।”

অনুষ্ঠানে উপস্থিত কৃষাণীরা এই উদ্যোগের প্রশংসা করে জানান, হাতে স্প্রেয়ার না থাকায় অনেক সময় সময়মতো কীটনাশক বা ছত্রাকনাশক স্প্রে করা সম্ভব হয় না, যার কারণে ফসলের ব্যাপক ক্ষতি হয়। এই নতুন স্প্রেয়ারগুলো তাদের ফসলের উৎপাদন বাড়াতে এবং পরিচর্যা উন্নত করতে সাহায্য করবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বিজয়নগর উপজেলায় কৃষাণীদের মাঝে বিনামূল্যে কীটনাশক স্প্রে ও সেফটি কিট বিতরণ

আপডেট সময় : ০৫:৫০:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫