সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

প্রাণিসম্পদ সেক্টরের বৃহৎ স্বার্থে কম্বাইন্ড ডিগ্রীর দাবিতে- বাবুগঞ্জস্থ পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪৫:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫ ১৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি।।
প্রাণিসম্পদ খাতের বৃহৎ স্বার্থে কম্বাইন্ড ডিগ্রির (ভেটেরিনারি মেডিসিন ও অ্যানিমেল সায়েন্স) দাবিতে ক্লাস বর্জন, বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে বরিশালের বাবুগঞ্জস্থ পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসের পশুপালন অনুষদের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১৪ আগস্ট ) দুপুরে পশুপালন অনুষদের শিক্ষার্থীদের আয়োজনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি পশুপালন অনুষদের সামনে থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের অনুষদের ডিন এর বাসভবনের সামনে দিয়ে প্রশাসনিক ভবন হয়ে পুনরায় পশুপালন অনুষদে গিয়ে শেষ হয়।
এর আগে কম্বাইন্ড ডিগ্রির দাবিতে সকাল থেকে সব ধরনের ক্লাস বর্জন করে ওই অনুষদের শিক্ষার্থীরা। এসময় পশুপালন অনুষদের লেভেল -৪ প্রথম সেমিস্টার ফাইনাল ইয়ারের শিক্ষার্থী আবদুল্লাহ হিল কাফি বলেন, আমাদের চাকরির পরিসর দিনদিন সংকীর্ণ হয়ে যাচ্ছে। দেশের অনেক প্রাইভেট চাকরিতে আবেদন করতে পারছেন মূলত ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরা অথবা কম্বাইন্ড ডিগ্রিধারীরা। এর ফলে পশুপালন অনুষদ থেকে প্রাপ্ত ডিগ্রির মূল্য কমছে। দেশের অনেক কৃষি বিশ্ববিদ্যালয়ে কম্বাইন্ড ডিগ্রি চালু হওয়ায় এ বৈষম্য আরও বাড়ছে। নাম প্রকাশে অনিচ্ছুক তৃতীয় বর্ষের এক নারী শিক্ষার্থী বলেন, বিসিএস পরীক্ষাতেও আমরা বৈষম্যের শিকার হচ্ছি। কম্বাইন্ড ডিগ্রিধারীরা আমাদের তুলনায় অনেক বেশি পদের জন্য আবেদন করতে পারছেন। এমনকি অনেক পরীক্ষার ভাইভা বোর্ডে আমাদের তুচ্ছতাচ্ছিল্য করা হয়। শুধু তাই নয়, চাকরিতে প্রবেশের পরেও হাতুড়ে ডাক্তারদের কারণে আমাদের পেশাগত মূল্যায়ন কমছে।শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়েছেন, তাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত আন্দোলন চলবে এবং ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।

এ ব্যাপারে ক্যাম্পাসের অনুষদের ডিন জাহাঙ্গীর আলমের বক্তব্য নেয়ার জন্য দুপুরের পর তার মোবাইলে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

প্রাণিসম্পদ সেক্টরের বৃহৎ স্বার্থে কম্বাইন্ড ডিগ্রীর দাবিতে- বাবুগঞ্জস্থ পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি

আপডেট সময় : ০২:৪৫:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫