সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

পশ্চিম ভূতেরদিয়া আলিম মাদ্রাসার সভাপতি হলেন অধ্যক্ষ জহির উদ্দিন মু.বাবর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪৮:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫ ১৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাবুগঞ্জ (বরিশাল)প্রতিনিধি ঃ
বাবুগঞ্জ উপজেলার পশ্চিম ভূতেরদিয়া আলিম মাদ্রাসার এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগরী আমির অধ্যক্ষ মাওলানা জহির উদ্দিন মুহাম্মাদ বাবর। ৭ আগষ্ট ২০২৫ তারিখে বোর্ডের রেজিস্ট্রার (প্রশাসন) প্রফেসর ছালেহ আহমদের স্বাক্ষরিত এক অফিস আদেশে এই অনুমোদন প্রদান করা হয়।

মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মাসুদুর রহমানকে সদস্য সচিব করে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকা কর্তৃক ৪ সদস্য বিশিষ্ট অন্তবর্তীকালীন (অ্যাডহক) কমিটির শিক্ষক সদস্য হিসেবে মনোনীত হয়েছেন মাওলানা মোহাম্মদ হেলাল উদ্দিন। এছাড়াও কমিটিতে বিশিষ্ট সমাজসেবক মুহাম্মদ শিহাব উদ্দিনকে অভিভাবক সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।

বোর্ড সূত্রে জানা যায়, ২০০৯ সালের প্রবিধানমালা অনুযায়ী এই কমিটি ছয় মাস মেয়াদে দায়িত্ব পালন করবে। এ সময়ের মধ্যে প্রতিষ্ঠানটিতে গঠনতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন সম্পন্ন করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে হবে।

স্থানীয়দের আশা, নতুন কমিটির নেতৃত্বে প্রতিষ্ঠানটি আরও সুশৃঙ্খল ও উন্নয়নমুখী কার্যক্রমের দিকে এগিয়ে যাবে। অধ্যক্ষ বাবর এলাকায় দীর্ঘদিন থেকে সামাজিক কাজ করে যাচ্ছেন। তিনি সভাপতি নির্বাচিত হওয়ার পরে মাদ্রাসার উন্নয়নের ব্যাপারে জোরালো ভূমিকা রাখার মাধ্যমে উন্নয়নের আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

পশ্চিম ভূতেরদিয়া আলিম মাদ্রাসার সভাপতি হলেন অধ্যক্ষ জহির উদ্দিন মু.বাবর

আপডেট সময় : ০২:৪৮:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫