সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

জুয়ার আসর থেকে উপজেলা বিএনপির সভাপতিসহ আটক ৩৪

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১৫:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫ ৩৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
টাঙ্গাইলে জুয়া খেলার সময় সদর উপজেলা বিএনপির সভাপতিসহ ৩৪ জনকে আটক করেছে যৌথবাহিনী। মঙ্গলবার (১২ আগস্ট) গভীর রাতে টাঙ্গাইল শহরের শতাব্দী ক্লাব থেকে তাদের আটক করা হয়।

আটকদের মধ্যে টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী রয়েছেন। এসময় ১ লাখ ৪৯ হাজার ৪১০ টাকা এবং ১৬ সেট তাস উদ্ধার করা হয়। পরে রাতেই সেনাবাহিনী আটকদের টাঙ্গাইল সদর থানায় হস্তান্তর করে।

একটি সূত্র জানায়, দীর্ঘদিন ধরে সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলীর নেতৃত্বে শহরের ভিক্টোরিয়া রোডের শতাব্দী ক্লাবে জুয়ার আসর চলে আসছিল। গভীর রাত পর্যন্ত চলত জুয়া খেলা।

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ বলেন, যৌথবাহিনী অভিযান চালিয়ে তাদের আটক করে। এ ব্যাপারে টাঙ্গাইল সদর থানায় মামলার প্রস্তুতি চলছে। মামলার পর তাদের টাঙ্গাইল আদালতে পাঠানো হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জুয়ার আসর থেকে উপজেলা বিএনপির সভাপতিসহ আটক ৩৪

আপডেট সময় : ০৬:১৫:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫