সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

গাজীপুরে প্রকাশ্যে নির্মম হত্যা সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যার প্রতিবাদে মাদারীপুরের কালকিনি ও ডাসার উপজেলায় কর্মরত সকল সাংবাদিকদের উদ্ধোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩২:০৭ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫ ২২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ রাজু আহ‌ম্মেদ মাদারীপুর জেলা প্রতি‌নি‌ধিঃ

গাজীপুর মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তার মসজিদ মার্কেটের সামনে বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ৮টার দিকে কুপিয়ে ও গলা কেটে নির্মমভাবে হত্যা করা হয় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে (৩৮)। তিনি ‘দৈনিক প্রতিদিনের কাগজ’-এর স্টাফ রিপোর্টার ছিলেন।

আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে মাদারীপুরের কালকিনি ও ডাসার সকল সাংবাদিকদের ব্যানারে একটি মানববন্ধনের আয়োজন করা হয়।

শনিবার বেলা ১২:০০ঘটিকার সময় কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা বলেন, “চাঁদাবাজি ও দেশীয় অস্ত্রের মহড়ার ভিডিও ধারণের কারণে তুহিনকে হত্যা করা হয়েছে, যা স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের অধিকারকে সরাসরি আঘাত করেছে।” সাংবাদিক সুরক্ষা আইন করার দাবি ও সাংবাদিক তুহিনের পরিবারের দায়িত্ব এ সরকার কে নেয়ার আহ্বান জানান বক্তারা। তারা আরও বলেন, “২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত দুঃখজনক এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে রাষ্ট্র আন্তরিক নয়।”

বক্তারা অবিলম্বে সকল হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সমাবেশ শেষে সাংবাদিক ‘তুহিন হত্যার বিচার চাই’ সাংবাদিকদের নিরাপত্তা চাই স্লোগান দিয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে উপজেলা চত্তরে গিয়ে শেষ হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

গাজীপুরে প্রকাশ্যে নির্মম হত্যা সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যার প্রতিবাদে মাদারীপুরের কালকিনি ও ডাসার উপজেলায় কর্মরত সকল সাংবাদিকদের উদ্ধোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আপডেট সময় : ০১:৩২:০৭ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫