সংবাদ শিরোনাম ::
কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আবু নাসের রহমাতুল্লাহ দামুড়হুদায় ১৫শ বস্তা সার জব্দ, অবৈধ পন্থায় মজুদ, গোডাউন সিলগালা পিরোজপুরে মন্দিরের ভূমিতে জামায়াত নেতার ধান চাষ! দখলের অভিযোগ মিথ্যা ডায়েরির প্রতিবাদ: নিরপেক্ষ তদন্তের দাবী গ্রামবাসীর ঘোড়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষজ্ঞ নেই ৩ মাসে ১৮৮ কি স্বাভাবিক প্রসব বন্ধ সিজারিয়ান রাজনীতি ও সমাজসেবায় দীর্ঘ পথচলা, জনসেবার প্রত্যয়ে চেয়ারম্যান প্রার্থী পারভেজ মৃধা। বঙ্গোপসাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের শঙ্কা উজিরপুরে যুবদল কর্মী হত্যাকান্ডের ঘটনায় ৯ জন গ্রেপ্তার বিরামপুরের বিনাইল ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা সাবদার হোসেনের, চাইলেন দোয়া ও সমর্থন দর্শনা ইমিগ্রেশনে ভারতে যাওয়ার পথে ছাত্রলীগ নেতা আটক

চিতলমারীতে সিন্দুক কেটে ৩৪ ভরি স্বর্ণ চুরি: আওয়ামী লীগ নেতার ভাইপোসহ গ্রেফতার ৩, উদ্ধার স্বর্ণ ও ড্রিল মেশিন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৫:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫ ৫২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট :বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের উপকূলবর্তী বাগেরহাটের

চিতলমারী উপজেলা সদর বাজারে সিন্দুক কেটে চুরি হওয়া ৩৪ ভরি স্বর্ণ উদ্ধারসহ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল হোসেন খানের ভাইপো যুবলীগকর্মী এমাদুল খান (৩৮)সহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (০৮ আগস্ট, ২০২৫) দুপুর ১২টায় থানা পুলিশ আড়ুয়াবর্নি গ্রামে এমাদুল খানের বাড়িতে অভিযান চালিয়ে ওই স্বর্ণ এবং সিন্দুক কাটার ড্রিল মেশিন উদ্ধার করে। এমাদুল খান আড়ুয়াবর্ণি গ্রামের মঞ্জুরুল খানের ছেলে। এমাদুলকে জিঞ্জাসাবাদের প্রেক্ষিতে বাকী দুইজন গ্রেফতার হয়।

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম শাহাদাৎ হোসেন শুক্রবার বিকাল তিনটার দিকে সাংবাদিকদের জানান, গত ০৩ আগস্ট, ২০২৫ দিবাগত রাতে চিতলমারী সদর বাজারের কর্মকার পট্টীতে অবস্থিত সিসিটিভি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত নিউ মন্ডল জুয়েলার্সের সিন্দুক কেটে ব্যাপক পরিমাণ স্বর্ণ চুরি হয়। এই বিষয়ে ঘটনাস্থলের আশেপাশের সকল সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে পুলিশী তৎপরতা শুরু হয়। এরই এক পর্যায়ে শুক্রবার (০৮ আগস্ট, ২০২৫) দুপুর ১২টায় আড়ুয়াবর্নি গ্রামের মৃত মঞ্জুরুল খানের ছেলে এমাদুল খানের বাড়িতে অভিযান চালিয়ে তার আলমারীর ভিতর হতে ৩২ লাখ টাকা মূল্যের ২২ ভরি স্বর্ণ ও সিন্দুক কাটার ড্রিল মেশিন উদ্ধার করা হয়। এরপর জিজ্ঞাসাবাদের ভিত্তিতে এমাদুলের চুরির সঙ্গী চরবানিয়ারী গ্রামের সন্তোষ বসুর ছেলে সজল (৩৮) ও শিবপুর গ্রামের সুর্য বসুর ছেলে শুভ্র বসুকে (২৫) গ্রেফতার করা হয়েছে। এই বিষয়ে নিউ মন্ডল জুয়েলার্সের মালিক তাপস কুমার মন্ডল বাদী হয়ে ০৮ আগস্ট চিতলমারী থানায় মামলা দায়ের করেছেন। মামলা নম্বর ০৩। মামলা তদন্তের দায়িত্বে রয়েছেন এসআই দিবাকর মালাকার।

#

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

চিতলমারীতে সিন্দুক কেটে ৩৪ ভরি স্বর্ণ চুরি: আওয়ামী লীগ নেতার ভাইপোসহ গ্রেফতার ৩, উদ্ধার স্বর্ণ ও ড্রিল মেশিন

আপডেট সময় : ০৫:৪৫:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫