সংবাদ শিরোনাম ::
মাওলানা ভাসানীর জীবনাদার্শ নলছিটিতে ক্লুলেস হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার চুয়াডাঙ্গায় কলেজছাত্রীর আত্মহত্যা সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও দুর্নীতিমুক্ত ওয়ার্ড গড়ার প্রত্যয়ে দলিল উদ্দিন মোল্লার উঠান বৈঠক। আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল দর্শনায় ট্রেন থামিয়ে দুর্বৃত্তরা ট্রেনের ইঞ্জিনের কেবিনের কাচ ভেঙে ভেতরে ঢুকে লোকোমাস্টার ও সহকারী লোকোমাস্টারকে এলোপাতারি কুপিয়ে জখম করেছে। ইউএনওর বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন বানারীপাড়ায় সাবেক পৌর কাউন্সিলর ইউনুস মিয়া গ্রেপ্তার ভান্ডারিয়ায় ডিএমএফ দিয়ে চোখের চিকিৎসা, গ্রামীণ চক্ষু চিকিৎসা কেন্দ্রে ২৫ হাজার টাকা জরিমানা বরিশাল বিএম কলেজের নতুন অধ্যক্ষ ড.মাহমুদুল ইসলাম

কুড়িগ্রামে জেলা শ্রমিক দলের বিক্ষোভ মিছিল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৭:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫ ৫৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রাম সংবাদদাতা

সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কটুক্তির প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল করেছে জেলা শ্রমিক দল।
সোমবার (২১ জুলাই) দুপুরে কুড়িগ্রাম জেলা শ্রমিক দলের ব্যানারে একটি বিশাল বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে জেলা কার্যালয়ের সামনে পথসভা পরিচালনা করেন সংগঠনটি।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপি যুগ্ম আহবায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, শ্রমিক নেতা মতিয়ার রহমান, শাহিন, রিজন, আজিজুল, রিপন ফুলবাবুসহ অনান্যরা।
বক্তব্যে বক্তারা বলেন, সারাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে মিথ্যা অপপ্রচার, সংসদ নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব বলেন “বর্তমান সরকারের দুর্নীতির কারণে দেশের আইনশৃঙ্খলা ব্যবস্থা ভেঙে পড়েছে। অপরদিকে বিএনপি ও তারেক রহমানের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কটুক্তি করা হচ্ছে, যা শ্রমিক সমাজ মেনে নেবে না।
জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু জানান দ্রুত দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, তারেক রহমানের বিরুদ্ধে কটুক্তিকারীদের শাস্তি এবং রাজনৈতিক প্রতিহিংসামূলক অপপ্রচার বন্ধ করতে হবে। 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

কুড়িগ্রামে জেলা শ্রমিক দলের বিক্ষোভ মিছিল

আপডেট সময় : ০৪:৫৭:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫