সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

সুন্দরবনে নিষেধাজ্ঞা ভেঙে কাকড়া শিকার, সুপতিতে ৪ জেলে আটক জব্দ ৫০ কেজি কুচিয়া ও দুই শতাধিক কাকড়া ধরার ফাঁদ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৬:১৬ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫ ১৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট:দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল মৎস্যভান্ডার নামে খ্যাত বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে নিষিদ্ধ সময়েও থামছেনা কাকড়া ও মাছ শিকার। রবিবার (২০ জুলাই) গভীর রাতে সুপতি এলাকার খালে অবৈধভাবে কাকড়া ধরার সময় ১টি নৌকাসহ ৪ জেলেকে আটক করেছে বনরক্ষীরা। এ সময় জব্দ করা হয়েছে দুইশতাধিক কাকড়া ধরার চারু ও ৫০ কেজি কুচিয়া।

বনবিভাগ সূত্রে জানা যায়, পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সুপতি ষ্টেশন কর্মকর্তা ফরেষ্ট রেঞ্জার মোঃ ফয়সাল আলমের নেতৃত্বে বনরক্ষীরা রোববার (২০ জুলাই) দিবাগত রাতে সুপতির আওতাধীন মরা খেজুরার শেলা সাইট খালে টহলের সময় একটি জেলে নৌকা দেখতে পায়। এগিয়ে গিয়ে বনরক্ষীরা নৌকাসহ ৪ জন জেলেকে আটক করেন। এ সময় নৌকায় থাকা দুইশতাধিক কাকড়া ধরার নিষিদ্ধ চারু ও ৫০ কেজি কুচিয়া জব্দ করা হয় । আটক জেলেরা হচ্ছে, রিপন (৩০), আলী রাজ (২৪), ফরিদ (২৬), ও মনির (৪০) এদের সবার বাড়ী খুলনার দাকোপ উপজেলার পানখালী গ্রামে বলে বনরক্ষীরা জানান।

সুন্দরবনে মাছ ধরায় এখন তিন মাসের নিষিদ্ধ সময় চলছে। অথচ এক শ্রেণীর জেলে নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনে যাচ্ছে মাছ ধরার জন্য। প্রায়ই বনরক্ষীদের হাতে আটক হচ্ছে জেলেরা।

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) রানা দেব বলেন, অবৈধভাবে সুন্দরবনে কাকড়া ধরার সময় আটক চারজনের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে তাদের সোমবার দুপুরে বাগেরহাট আদালতে চালান দেওয়া হয়েছে বলে এসিএফ জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সুন্দরবনে নিষেধাজ্ঞা ভেঙে কাকড়া শিকার, সুপতিতে ৪ জেলে আটক জব্দ ৫০ কেজি কুচিয়া ও দুই শতাধিক কাকড়া ধরার ফাঁদ

আপডেট সময় : ০৫:০৬:১৬ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫