সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

৪ সন্তানের জননীর প্রেমে তরুণী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২৫:০৪ পূর্বাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫ ১৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফেসবুকে পরিচয়, সেখান থেকেই শুরু বন্ধুত্ব। দিন যতই গড়িয়েছে, সেই বন্ধুত্ব রূপ নিয়েছে গভীর প্রেমে। কিন্তু এই প্রেম ছিল একটু আলাদা- কারণ এতে ছিল একদিকে চার সন্তানের মা, অন্যদিকে এক তরুণী। ঘটনাটি ঘটেছে ঝিনাইদহের শৈলকূপা উপজেলায়।

জানা গেছে, উপজেলার এক গৃহবধূর সঙ্গে ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় গাইবান্ধা সদর উপজেলার এক তরুণীর। ধীরে ধীরে তাদের মধ্যে গড়ে ওঠে ঘনিষ্ঠ সম্পর্ক। একপর্যায়ে তারা সিদ্ধান্ত নেন একসঙ্গে থাকার।

সেই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য গৃহবধূ ৯ দিন আগে নিজের চার সন্তান ও সংসার ফেলে গোপনে ঢাকায় চলে যান ওই তরণীর কাছে। সেখানে কয়েকদিন তারা একসঙ্গে সময় কাটান।

তবে বিষয়টি গোপন থাকেনি। গৃহবধূর খোঁজ না পেয়ে তার পরিবার শৈলকূপা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে। পরে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করে কৌশলে থানায় নিয়ে আসে।

মঙ্গলবার সকালে থানায় হাজির হন দুই পরিবার। সেখানে গিয়ে দেখা যায়, একদিকে গৃহবধূ ও তরুণী, অন্যদিকে তাদের পরিবার ও কৌতূহলী জনতার ভিড়। অনেকক্ষণ বোঝাপড়ার পর পুলিশের মধ্যস্থতায় দুজনকে তাদের নিজ নিজ পরিবারের জিম্মায় দেওয়া হয়।

শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, গৃহবধূর পরিবার থেকে অভিযোগ পাওয়ার পর আমরা তাদের অবস্থান শনাক্ত করি। পরে তাদের কৌশলে থানায় এনে উভয় পক্ষের সঙ্গে কথা বলে পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

৪ সন্তানের জননীর প্রেমে তরুণী

আপডেট সময় : ০৪:২৫:০৪ পূর্বাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫