সংবাদ শিরোনাম ::
নলছিটিতে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: ভাঙচুর ও অগ্নিসংযোগ, নিহত ১ বিজয়নগরে শিক্ষার্থীদের হাত ধরেই সবুজ হবে বাংলাদেশ— বাবুগঞ্জের কেদারপুরে ইয়াবাসহ যুবক আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ঘোড়াঘাটে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস বাবুগঞ্জে গাঁজা সহ প্রবাসী আটক ​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​ কাঠালিয়ায় ৫০ কেজি ও ৩৯ পোটলা গাঁজাসহ গ্রেপ্তার ১: মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে দুই শ্রমিক নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২৩:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫ ৩৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ক্রাইম রিপোর্টার। নীলফামারীতে চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।বুধবার(২৫ জুন) ভোর সাড়ে ছয়টার দিকে নীলফামারী রেল স্টেশনের একটু দুরে লেভেল ক্রসিংয়ে এই এই মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটে।নিহতরা হলেন-জেলা সদরের চওড়াবড়গাছা আরাজি দলুয়া পাটোয়ারীপাড়া গ্রামের সেন্টু চন্দ্রের ছেলে ভবেশ চন্দ্র রায় (৩০) ও কাণ্ঠু চন্দ্রের ছেলে সন্তোষ রায় (৪৫)।তারা সম্পর্কে চাচাতো ভাই ও পেশায় নির্মাণ শ্রমিক।এলাকাবাসী ও রেল পুলিশ সূত্রে জানা যায়, চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি নীলফামারী স্টেশন থেকে প্রায় এক কিলোমিটার দূরে পলাশবাড়ী কানাইকাটা রেল ক্রসিংয়ে পৌঁছালে সেখানে লাইনের ওপর থাকা একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়।এতে ঘটনাস্থলেই দুই আরোহী নিহত হন ও তাদের মোটরসাইকেলটি ট্রেনের ইঞ্জিনে আটকে যায়।ট্রেনটি আটকে থাকা মোটরসাইকেলসহ পরবর্তী নীলফামারী স্টেশনে এসে থামে।স্থানীয়রা অভিযোগ করে জানান,রেল ক্রসিংয়ে কোনো গেট বা গেটম্যান ছিল না।এর আগেও এখানে একাধিক ব্যক্তি ট্রেন দূর্ঘটনায় হতাহত হয়েছেন।নীলফামারী রেলস্টেশন মাস্টার মিঠুন রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রেল ইঞ্জিনের সাথে আটকে থাকা মোটরসাইকেলটি নীলফামারী স্টেশনে সরিয়ে নেওয়ার পর ট্রেনটি পুনরায় তার নির্ধারিত গন্তব্যে যাত্রা করে।সৈয়দপুর রেল পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মাহমুদ উন নবী বলেন, ঘটনার পরপরই রেল পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ দুটি উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে সেগুলো তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে দুই শ্রমিক নিহত

আপডেট সময় : ০২:২৩:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫