সংবাদ শিরোনাম ::
কালকিনিতে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০১:৩২:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫ ১২ বার পড়া হয়েছে

মোঃ রাজু আহম্মেদ মাদারীপুর জেলা প্রতিনিধিঃ
মাদারীপুরের কালকিনিতে অজ্ঞাত এক ব্যক্তির (৩৫) লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। আজ বৃহস্পতিবার (২৬ জুন) সকালে নিহতের মরদেহটি থানা পুলিশ উদ্ধার করে।
পুলিশ ও এলাকা সুত্রে জানা গেছে, উপজেলার শিকারমঙ্গল ইউনিয়নের ভবানীপুর গ্রামের একটি খালের কচুরিপানার মধ্যে ওই নিহতের লাশ ভাসমান অবস্থায় দেখতে পায় এলাকাবাসী। পরে থানা পুলিশকে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে কালকিনি থানা পুলিশ ওই লাশটি উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি কেএম সোহেল রানা বলেন, খবর পেয়ে আমরা লাশটি উদ্ধার করেছি। ময়না তদন্তের জন্য নিহতের লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। তবে এখন পর্যন্ত নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা যায়নি




















